কলকাতা,৩০ নভেম্বর:- আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। কলকাতার নজরুল মঞ্চে এর আনুষ্ঠানিক সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন বেশ কয়েকজন শিল্পীকে সঙ্গীত সম্মান জানাবে রাজ্য সরকার। এই কথা রবীন্দ্রসদনে এক অনুষ্ঠানে এই কথা জানান ইন্দ্রনীল সেন । শহরের দশটি মঞ্চে এই মেলা হবে । পাঁচ হাজারের বেশি শিল্পী এই সঙ্গীত মেলায় অংশগ্রহণ করবেন । বাংলাদেশ থেকেও শিল্পীরা আসবেন বলে জানিয়েছেন ইন্দ্রনীল সেন । দশটি মূল অনুষ্ঠানের জায়গার পাশাপাশি পাড়ায় পাড়ায় অনুষ্ঠান বাংলা সঙ্গীত মেলার অনুষ্ঠান করা হবে । ৩২ টা স্কুল, ১৬ টা কলেজের ছাত্র ছাত্রীরা এখানে অংশ গ্রহণ করবে । বাংলা ব্যান্ডের কথা মাথায় রেখে এই মেলায় বিশেষ আয়োজন করা হয়েছে । এই সঙ্গীত মেলার মাধ্যমে মান্না দের নামে বিশেষ প্রদশর্নী করা হবে । একই সঙ্গে বিভিন্ন মিউজিক কোম্পানি এখানে অংশ গ্রহন করবে ।
Related Articles
সিঙ্গুরে অসাধু বীজ ব্যবসায়ীদের দোকানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা।
হুগলি, ৯ ডিসেম্বর:- অগ্রহায়নের অকাল বৃষ্টিতে সিঙ্গুরে চাষের জমিতে আলুর বীজ জলে নষ্ট হয়ে গেছে। সেই সুযোগ কে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু বীজ ব্যবসায়ীরা আলুর বীজ কৃষকদের থেকে চড়া দামে বিক্রি করছে। আজ সিঙ্গুরের রতনপুর এলাকায় হুগলি গ্রামীন পুলিশের ডেপুটি পুলিশ সুপার এনফোর্মেন্স ব্রাঞ্চ এর নিমাই চৌধুরী র নেতৃত্বে অভিযান চালানো হয়। একটি বীজের […]
প্রার্থী ঘোষণার আগেই হাওড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জটু লাহিড়ীর সমর্থনে দেওয়াল লিখন।
হাওড়া , ২৩ ফেব্রুয়ারি:- দলের তরফে প্রার্থী ঘোষণা হয়নি এখনও। ঘোষণা হয়নি নির্বাচনের দিনক্ষণ। তার আগেই হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বর্তমান বিধায়ক জটু লাহিড়ীর সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। আজ সকালেই ওই দেওয়াল লিখন চোখে পড়েছে। দেওয়ালে লেখা রয়েছে, “আসন্ন বিধানসভা নির্বাচনে শিবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জটু লাহিড়ীকে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে […]
সরকারি কর্মীদের মত এবার শিক্ষক ও অশিক্ষক কর্মীরা বেতন সংক্রান্ত নথি অনলাইনে পাবেন।
কলকাতা, ২৯ মার্চ:- রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাও এবার সরকারি কর্মীদের মতো বেতন সংক্রান্ত বিভিন্ন নথি অনলাইনে পাবেন। অর্থ দফতর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতন অর্থ দফতরের এইচআরএমএস ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয় তাঁরা এই সুযোগ পাবেন। […]










