নবান্ন,হাওড়া,৪ মে:- বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই সময় আরো ৬১ জন নভেল করনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা আজ নবান্নে জানিয়েছেন এই নিয়ে রাজ্যে কর না মৃত্যুর মোট সংখ্যা হল ৬১ এবং মোট আক্রান্তের সংখ্যা হল ১২৫৯। বর্তমানে ৯০৮ জন রোগী রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত রাজ্যে মোট ২১৮ জন কোরনা আক্রান্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলে মুখ্য সচিব জানান।। তিনি আরো জানিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে এপর্যন্ত মৃত্যু হয়েছে ৬১ জনের।তবে সুস্থতার হারও কিছুটা বেড়ে১৭.২৩ শতাংশ হয়েছে । মুখ্য সচিব আরও জানিয়েছেন, রাজ্যে এখনও পর্যন্ত মোট ২৫,১১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।। এই মুহূর্তে সরকারি কোয়ারেন্টাইন এ আছেন ৪৮৬০ জন। ৫৭৫৫ জন রয়েছেন হোম কোয়ারান্টিনে।বিভিন্ন মহল থেকে রাজ্যে করোনা পরিসংখ্যান নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ধোঁয়াশা তৈরি করার অভিযোগ প্রসঙ্গে আজ তিনি বলেন, তথ্য সংগ্রহের পদ্ধতিগত জটিলতার জন্য কিছু সমস্যা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলো থেকে তথ্য নেওয়ায় কিছু অসুবিধা ছিল। তবে এখন সেই সব সমস্যা মিটিয়ে ফেলা হয়েছে।
Related Articles
করোনা থাবায় ৬২৫ বছরের মাহেশের রথযাত্রা , সকাল থেকেই চলছে পুজোপাঠ।
হুগলি, ১২ জুলাই:- করোনা পরিস্থিতিতে এ বছর হচ্ছে না মাহেশে ৬২৫ বছরের রথযাত্রা। টান পড়বে না রথের রশিতে। ঘুরবে না রথের চাকা। তবে নিয়মমেনে হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো অর্চনা। আজ থেকে ৬২৫ বছর আগে সর্বত্যাগী সন্ন্যাসী স্বামী ধ্রুবানন্দ মাহেশের যে রথের প্রবর্তন করেছিলেন তা আজও আবহমান কাল জুড়ে হয়ে আসছে মাহেশ ধামে। প্রতিবছর এই […]
আজ প্রাথমিকের টেট পরীক্ষা, সকাল থেকেই ট্রেনে, বাসে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা।
হাওড়া, ১১ ডিসেম্বর:- আজ রাজ্যে প্রাথমিকের টেট পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকালই হাওড়ার পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেছেন আধিকারিকরা। আজ সকাল থেকেই ট্রেনপথে, বাসে বা অন্যান্য যানবাহনে পরীক্ষাকেন্দ্রে আসতে শুরু করেছেন টেট পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা জানিয়েছেন, ট্রেনে আসতেও কোনও সমস্যা হয়নি। রাস্তায় যানজটের ভোগান্তি হয়নি। প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত সরকারি বাস […]
কে হবেন লাল-হলুদের হেডস্যার? তালিকায় একাধিক নাম, ক্লাবে জল্পনা।
স্পোর্টস ডেস্ক , ১৭ সেপ্টেম্বর:- ইনভেস্টর এসে যাওয়ায় ইস্টবেঙ্গলের ISL খেলা প্রায় পাকা। ইতিমধ্যে জমা পড়ে গিয়েছে বিড পেপারও। আগামী সপ্তাহেই হয়তো সরকারিভাবে একাদশতম দল হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করবে FSDL কর্তৃপক্ষ। এখন প্রশ্ন হচ্ছে আইএসএল খেললে ইস্টবেঙ্গলের কোচের চেয়ারে কে বসবেন? জল্পনা দুই বিশ্বকাপার কোচের পর এবার লাল–হলুদের নজরে রয়েছে প্রাক্তন লিভারপুল (Liverpool) তারকা রবি […]







