চিরঞ্জিত ঘোষ,৩ মে:- ভয়াভয় মরণব্যাধি করোনার আতঙ্কে স্তব্ধ জীবনযাত্রা। সমস্ত কিছু বন্ধ। মানুষ লকডাউন এ বাড়িতে বসে আছেন। সমস্ত পেশার মানুষরা আজকে মহা সংকটের মধ্য দিয়ে চলেছেন। হুগলির চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকারের উদ্যোগে চন্ডীতলা ১ নম্বর ব্লক এর গঙ্গাধরপুর বাজার , হোজাঘাটা , কুমিরমড়া সহ বেশ কিছু এলাকায় গরীব মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।বিধায়কের ত্রাণ এর পাশাপাশি এলাকায় তাকে সর্বদা পাশে পেয়ে আরো খুশি স্থানীয় মানুষ।স্বাতী খন্দকার জানান যতদিন লকডাউন চলবে তিনি এইভাবেই মানুষের সেবা করে যাবেন।পাশাপাশি তিনি রেশন দুর্নীতি রুখতে চন্ডীতলা ২ নম্বর ব্লকের জনাই সহ বেশ কিছু এলাকার রেশন দোকান পরিদর্শন করেন।তিনি রেশন ডিলারদের বলেন কোনো মানুষ যেন তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয়।
Related Articles
কেন্দ্রের শিক্ষানীতির সমান্তরাল রাজ্যের শিক্ষানীতিকে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার।
কলকাতা, ৭ আগস্ট:- কেন্দ্রীয় শিক্ষানীতির সমান্তরালে রাজ্যের নিজস্ব শিক্ষানীতিতে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। দিন কয়েক আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে রাজ্য জাতীয় শিক্ষানীতি কার্যকর হচ্ছে না। তার বদলে রাজ্য সরকার নিজস্ব শিক্ষা নীতি বলবৎ করবে। ইতিমধ্যেই রাজ্য শিক্ষানীতি কার্যকর করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল রাজ্য সরকার। সেই কমিটির সুপারিশের […]
সিঙ্গুর থেকেই তৃণমূলের উত্থান হয়েছিল , সিঙ্গুর থেকেই পতন হবে তৃণমূলের – লকেট।
হুগলি , ২৬ নভেম্বর:- কৃষিবিলের সুফল বোঝাতে সিঙ্গুরের আনন্দনগরে মাঠে কৃষকদের সাথে কথা বললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কৃষি বিল নিয়ে বিরোধীদের প্রচারের পাল্টা ময়দানে নেমেছে বিজেপি। আজ সিঙ্গুরের গ্রামে গিয়ে লকেট চাষীদের সঙ্গে কথা বলেন। লকেট সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কৃষক সুরক্ষা বিল মোদিজী তৈরী করেছেন। বাংলার কৃষকরা এটা সর্বত ভাবে সমর্থন করেছে। […]
নিউ টাউন-রাজারহাটের সিলিকন ভ্যালিতে বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী।
কলকাতা, ৬ জুন:- নিউ টাউন-রাজারহাটে বিশাল এলাকা জুড়ে সিলিকন ভ্যালি তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে সেখানে জিও সহ একাধিক বড় সংস্থা জমি নিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সিলিকন ভ্যালি তৈরির কাজ চলছে। আর এর মধ্যেই ওই সিলিকন ভ্যালিতে বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। বিশাল ডেটা সেন্টার তৈরি করার কথা রয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এখবর […]








