চিরঞ্জিত ঘোষ,৩ মে:- ভয়াভয় মরণব্যাধি করোনার আতঙ্কে স্তব্ধ জীবনযাত্রা। সমস্ত কিছু বন্ধ। মানুষ লকডাউন এ বাড়িতে বসে আছেন। সমস্ত পেশার মানুষরা আজকে মহা সংকটের মধ্য দিয়ে চলেছেন। হুগলির চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকারের উদ্যোগে চন্ডীতলা ১ নম্বর ব্লক এর গঙ্গাধরপুর বাজার , হোজাঘাটা , কুমিরমড়া সহ বেশ কিছু এলাকায় গরীব মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।বিধায়কের ত্রাণ এর পাশাপাশি এলাকায় তাকে সর্বদা পাশে পেয়ে আরো খুশি স্থানীয় মানুষ।স্বাতী খন্দকার জানান যতদিন লকডাউন চলবে তিনি এইভাবেই মানুষের সেবা করে যাবেন।পাশাপাশি তিনি রেশন দুর্নীতি রুখতে চন্ডীতলা ২ নম্বর ব্লকের জনাই সহ বেশ কিছু এলাকার রেশন দোকান পরিদর্শন করেন।তিনি রেশন ডিলারদের বলেন কোনো মানুষ যেন তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয়।
Related Articles
সাতসকালে পূর্ণবয়স্ক হাতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর।
পশ্চিম মেদিনীপুর,১৮ ফেব্রুয়ারি:- সাতসকালে পূর্ণবয়স্ক হাতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভাদুতলা রেঞ্জের অধীনে থাকা জোড়াকুসমা এলাকার বাগমারি জঙ্গলে,স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার ভোর নাগাদ হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা, সাথে সাথে খবর দেয়া হয় মৌপাল বিট অফিসের বনদপ্তর আধিকারিকদের,ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর আধিকারিকরা বনদপ্তরের আধিকারিকদের […]
পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু হাওড়ায়।
হাওড়া,৩০ ডিসেম্বর;- অস্বাভাবিক মৃত্যু হল কর্মরত এক পুলিশ কর্মীর। বুধবার দুপুরে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। সে সময় তাঁর পরনে পুলিশের পোশাক ছিল। জানা গেছে, মৃতের নাম ওয়াশি আহমেদ(৩০)। তিনি বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, এদিন দুপুরে জগাছার আড়ুপাড়ায় কলকাতা পুলিশের প্রশিক্ষণ কেন্দ্রের একতলার একটি ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি লাগানো অবস্থায় […]
দেশের মধ্যে এরাজ্যেই এবার সর্বাধিক বোরো ধান ও তৈলবীজ চাষ হচ্ছে।
কলকাতা, ৩ এপ্রিল:- সারা দেশের মধ্যে এ রাজ্যে এবার সর্বাধিক জমিতে বোরো ধান এবং তৈলবীজ এর চাষ হচ্ছে। সারাদেশে গ্রীষ্মকালীন ফসলের চাষের হার কমলেও এ রাজ্যে উন্নত জলসেচ ব্যবস্থার মাধ্যমে আরও বেশি জমিকে বোরো চাষের আওতায় আনা গিয়েছে বলে রাজ্যের কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। এবার পশ্চিমবঙ্গের ৯.২৭ লক্ষ হেক্টর জমিতে বোরো ধানের বীজ বোনা […]







