সোজাসাপটা ডেস্ক,৩০ এপ্রিল:- যতদিন ভারতীয় ফুটবল থাকবে পিকে চুনী বলরামের নাম থাকবে। ভারতীয় ফুটবলের তিনমূর্তি ছিলেন তারা।মার্চের কুড়ি তারিখ বন্ধু পিকের চলে যাওয়ার খবরটা পেয়েছিলেন উত্তরপাড়ার বাড়িতে বসে। চল্লীশ দিন পর আরেক সতীর্থ চুনী গোস্বামীর বিয়োগের খবর এলো। খবর পেয়ে দশ মিনিট বাকরুদ্ধ হয়ে যান বলরাম। বাষোট্টির এশিয়াডে নঈমের কোচিং এ সোনা জেতা নিয়ে অজয় দেবগনের সিনেমার শুটিং এ ন্যাশনাল স্টেডিয়ামে কয়েকমাস আগে শেষ দেখা হয়েছিল তিন বন্ধুর।একসাথে ফুটবল খেলার অনেক স্মৃতি মনে পড়ছে বলরামের। চুনী বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলার সময় তাকে ঘিরে দর্শকদের উম্মাদনা ভালো ফুটবলার হওয়ার তাগিদ তৈরী করেছিলো। চুনী মোহনবাগানে বলরাম ইস্টবেঙ্গলে দুজনের লড়াই ছিলো মাঠে।তবে তারা শেষ দিন পর্যন্ত ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু। চুনী তুলসীদাস বলরামকে বলা বলে ডাকতেন।সেই সময় ইস্টবেঙ্গল মোহনবাগান খেলার পর একে অন্যের তাঁবুতে যাওয়ার রেওয়াজ ছিলো।ইস্টবেঙ্গল জিতলে মোহনবাগান তাঁবুতে গিয়ে শুনি কে জড়িয়ে ধরত বলরাম। যুনিও তাকে কোলড্রিংস খাওয়াতো।আবার চুনি কেউ তাদের তাঁবুতে নিয়ে এসে কোলড্রিংস খাওয়াতেন বলরাম।এসবই মনে পরছে বলরামের। ৬২ এশিয়ান গেমসে ভারতের সোনা জয়ের কারিগর ছিলেন ত্রয়ী। পিকের পর আরেক বন্ধু চলে গেলো।পিকে চুনীর মত তাকেও একদিন চলে যেতে হবে। তবে রয়ে যাবে তাদের কীর্তি।
Related Articles
মদ্যপ অবস্থায় স্কুলে ছাত্রীদের সঙ্গে অভব্যতার অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করল চন্ডীতলা থানা।
হুগলি, ১૧ মার্চ:- বসন্ত উৎসবের নামে মদ্যপ অবস্থায় ছাত্রীদের সঙ্গে অভব্যতা! ছাত্রীর মায়েদের রঙ মাখানোর অছিলায় খারাপ আচরনের অভিযোগ। চন্ডীতলার কৃষ্ণরামপুর দত্তপুর লায়ন্স উডলায়ন্স বিবেকানন্দ বিদ্যাপিঠের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র ঘোষের বিরুদ্ধে অভিযোগ। স্কুলে বিক্ষোভের পাশাপাশি কৃষ্ণরামপুরে অহল্যাবাই রোড অবরোধ করে বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের। দোলের দুদিন পর স্কুলে বসন্ত উৎসব হয়। মদ্যপ অবস্থায় ছাত্রীদের […]
করোনা সংক্রমণ থেকে রাজ্যে সুস্থতার হার ৮৮ দশমিক ৮৮ শতাংশে পৌঁছেছে।
কলকাতা , ৪ নভেম্বর:- করোনা সংক্রমণ থেকে রাজ্যে সুস্থতার হার ৮৮ দশমিক ৮৮ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৯৮৭ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট তিন লাখ ৮৯ হাজার ৫৭৬ জন এই রোগে সংক্রমিত হলেন। অন্যদিকে তার মধ্যে তিন লাখ ৪৬ হাজার ২৬২ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় […]
হাওড়ার জগাছায় যুবকের রহস্য মৃত্যু। পরিবারের দাবি খুন।
হাওড়া, ১৫ নভেম্বর:- এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে হাওড়ার জগাছা থানা এলাকায়। পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম শান্তনু দাস (৩২)। বাড়ি হাওড়ার জগাছার ধাড়সা গভঃ কলোনিতে। শনিবার রাতে সে বন্ধুদের কল পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। রাতে আর বাড়ি ফেরেনি। পরদিন রবিবার সকালে তাকে রক্তাক্ত অবস্থায় মাঠ থেকে উদ্ধার করে কলকাতার এনআরএস […]










