মালদা,২৯ এপ্রিল:- লকডাউনে ভিনরাজ্যে আটকে রয়েছে স্বামী ৷ এদিকে তিন মাসের মেয়ে রানীর হৃৎপিণ্ডের উপর ক্রমেই বড় হচ্ছে টিউমার ৷ এলাকার চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, দ্রুত বড় কোনও হাসপাতালে নিয়ে যেতে হবে বাচ্চাকে৷ কিন্তু লকডাউনের মধ্যে সেই পরিস্থিতি নেই ৷ ঘরে দু’বেলা পেট ভরার মতো খাবারই নেই, টাকাপয়সা তো অনেক দূরের কথা ৷ ভিনরাজ্য থেকে কোনও টাকা পাঠাতে পারছে না ৷ এই পরিস্থিতিতে খুদে মেয়ের কী হবে, তা ভেবে আকুল হয়েছিলেন মর্জিনা বিবি ৷ শেষ পর্যন্ত তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন চাচল 1 নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিরন ভট্টাচার্য। আজ বিডিও’র উদ্যোগে ওই শিশুকন্যাকে পাঠানো হয়েছে মালদা মেডিকেলে৷ ঘটনাটি চাঁচল ১ ব্লকের মকদুমপুর গ্রাম পঞ্চায়েতের হাজাতপুর গ্রামে।
Related Articles
রেকর্ড সংখ্যক ভোটে জিতে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল- মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা ,১৮ ফেব্রুয়ারি:- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রেকর্ড সংখ্যক ভোটে জিতে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। দক্ষিণ ২৪ পরগনার পৈলানে আজ এক দলীয় কর্মী সভায় তিনি অভিযোগ করেন বিজেপি বহিরাগত গুন্ডাদের এনে বাংলা দখলের চেষ্টা করছে। যা প্রতিহত করতে তিনি নিজে রাস্তায় নেমে লড়াই করবেন বলে তৃণমূল কংগ্রেস […]
চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল প্রকাশিত।
কলকাতা, ২৩ জুলাই:- চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল প্রকাশিত হয়েছে। মাধ্যমিকের মত একশ শতাংশ পরীক্ষার্থী মূল্যায়নে উত্তীর্ণ হয়েছে। তবে পরীক্ষা না হওয়ায় কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি।এবছর হাই মাদ্রাসায় পরীক্ষার্থী ছিলেন ৫৬,৫০৭ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ১৬,৫৭৬ ও ছাত্রীদের সংখ্যা ছিল ৩৯,৯৩১। অন্যদিকে, আলিম ও ফাজিল-এও সবাই পাস করেছে। হাই […]
রাস্তা মেরামত হয়েছে দু’দিন আগে,ধসে বড় গর্তে প্রশ্নের মুখে রাস্তা সংস্কারের কাজ নিয়ে।
হুগলি, ১৮ জুন:- দু’দিন আগেই ধস মেরামতির পর রাস্তার উপর দেওয়া হয়েছিল পিচের প্রলেপ। ফের ধস নামল একই জায়গায়। ঘটনাস্থল হুগলি-চুঁচুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইমামবাড়া এলাকার হুগলি জেলাশাসকের বাংলোর সামনের ব্যস্ততম রাস্তা। এই রাস্তার পাশেই রয়েছে জেলার জেলাশাসকের বাংলো, ঐতিহাসিক ইমামবাড়া সৌধ এবং একটি স্কুল। পাইকারি বাজার। প্রতিদিন সকাল ও রাতে এই রাস্তা […]







