নবান্ন,হাওড়া,২৯ এপ্রিল:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই মৃত এবং সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে ৫৫০ জন আক্রান্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে মুখ্য সচিব রাজীব সিনহা জানিয়েছেন। এই সময়ের মধ্যে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে তিনি জানান। ৫ জন সুস্থ হয়ে যাওয়া ব্যক্তি কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ যাবৎকালের মধ্যে বিগত ২৪ ঘন্টায় সবথেকে বেশি সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে বলে মুখ্য সচিব জানিয়েছেন। গত ২৪ ঘন্টায় মোট ১৩৯৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে রাজ্যে করোনার মোট নমুনা পরীক্ষার সংখ্যা হল ১৪৬২০ ।
Related Articles
যাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হচ্ছে না , তাদের সাহায্য করবে খাদ্য দপ্তর।
কলকাতা, ১৩ জুলাই:- যাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা যাচ্ছে না, তাঁদের সাহায্য করবে খাদ্য দপ্তর। মঙ্গলবার সব জেলাশাসকদের এই নির্দেশ দিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদি। জানা গেছে, জেলার খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে এই কাজ করবেন জেলাশাসকরা। এদিন দুয়ারে রেশন এবং স্বনির্ভর গোষ্ঠীর ‘মাতৃবন্দনা’ কর্মসূচি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। ভার্চুয়াল এই বৈঠকে […]
ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিলেন অমর্ত্য সেন।
কলকাতা , ২৮ ডিসেম্বর:- জমি বিতর্কে তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিলেন নোবেলজয়ী অমর্ত্য সেন। মুখ্যমন্ত্রীর সমর্থন তাকে আক্তার যুগিয়েছে বলে চিঠিতে জানিয়েছেন অমর্ত্য। মুখ্যমন্ত্রীকে ডিয়ার মমতা বলে সম্বধন করে লেখা ওই চিঠিতে তিনি বলেন, আপনার জোরাল কণ্ঠস্বর আমাকে শক্তি যুগিয়েছে। আপনার চিঠি আমাকে শুধু স্পর্শই করেনি বরং বলা ভালো […]
হাওড়ায় রামকৃষ্ণপুর ঘাট থেকে দেহ উদ্ধার।
হাওড়া , ৯ মার্চ:- অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে। দেহটি অন্য কোথা থেকেও জোয়ারের জলে ভেসে এসেছিল বলে অনুমান করা হচ্ছে। রিভার ট্রাফিক পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পোর্ট থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দেহ সনাক্তকরণের চেষ্টা চলছে। Post Views: 360








