হুগলি,২৯ এপ্রিল:- মুখে মাস্ক না থাকলে বাইক সারানো হবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ান। এই সচেতনতার বার্তার নোটিস টাঙিয়ে কাজ করছেন সিঙ্গুরের রতনপুরের বাইক মেকানিক দুধকুমার দে। লকডাউন চলাকালীন পুলিশকর্মী থেকে স্বাস্হ্যকর্মীরা বাইক নিয়ে কাজের জায়গায় ছুটে যাচ্ছেন। রাস্তায় বাইকের চাকা পাংচার থেকে গাড়ি গন্ডোগোলের জন্য প্রায়সই দূর্ভোগে পড়তে হচ্ছে বাইক আরোহীদের। ফোন করে দুধকুমার কে বাড়ি থেকে ডেকে নিচ্ছে অনেকেই। তাই চলেও আসছেন দোকানে। কিন্তু সরকারি নির্দেশ মেনে অনেকেই মুখে মাস্ক না পড়েই, সামাজিক দূরত্ব বজায় না রেখে বাইক নিয়ে যাতায়াত করছে। তাই নিজেকে ও পরিবারকে বাঁচাতে এই সচেতনতার নোটিস টাঙিয়েছেন রাস্তার ধারে অস্হায়ী বাইক মেকানিক দুধ কুমার দে।
Related Articles
করোনায় আক্রান্ত রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।
শিলিগুড়ি , ৬ নভেম্বর:- করোনায় আক্রান্ত রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। এদিন তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এর পরেই মন্ত্রী গৌতম দেব মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তাঁর আরটিপিসিআর টেস্টও করা হবে। দিনদুয়েক আগে পর্যটন দপ্তরের কাজে তিনি কলকাতায় এসেছিলেন। শুক্রবার সকালে উত্তরবঙ্গে ফেরেন মন্ত্রী। এরপর অসুস্থতা অনুভব করায় চিকিৎসকের পরামর্শ নেন তিনি। তাঁর অ্যান্টিজেন টেস্টও […]
কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য চলছে ভোটগ্রহণ।
কলকাতা, ১৭ অক্টোবর:- কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। প্রদেশ কংগ্রেস কমিটির প্রায় সাড়ে পাঁচশ সদস্য সভাপতি নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এআইসিসি-র তিন সদস্যের প্রতিনিধি দল গতকালই কলকাতা এসেছেন। পঞ্জাব প্রদেশ কংগ্রেসের নেতা […]
বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর শোভাযাত্রার রাস্তা পরিদর্শনে এডিজি পশ্চিমাঞ্চল।
হুগলি, ৮ নভেম্বর:- দুর্গাপুজো শেষ হলেও উৎসবের মরসুম এখনো শেষ হয়নি হুগলিতে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো যেমন আছে তেমনি আছে বাঁশবেড়িয়ার কার্তীক পুজো। আর এবছর তিথি অনুযায়ী জগদ্ধাত্রী পুজোর মধ্যেই পরেছে কার্তীক পুজো। মগড়া থানা এলাকার বাঁশবেড়িয়া পুরসভা ও চুঁচুড়া থানার কিছু এলাকায় কার্তীক পুজো হয় জমজমাট। চার দিনের পুজোর শোভাযাত্রাও হয়। একদিকে চন্দননগর জগদ্ধাত্রী অন্যদিকে […]








