দ:২৪পরগনা,২৯ এপ্রিল:- লকডাউন এর জের। সংসারে চলছে টানাটানি। আর তাইতো পয়সা রোজগারের আশায় জঙ্গলে গিয়েছিল মাছ ধরতে। মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হলেন এক মৎস্যজীবী। নিহত মৎস্যজীবীর নাম সুজিত মন্ডল।ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের ঝিলার জঙ্গলে। নিহত সুজিত মন্ডলের বাড়ি গোসবা ব্লকের লাহিরিপুর এলাকায়। সেদিন সকালে বাঘের আক্রমণে নিহত হন ঐ ব্যক্তি। সঙ্গী আরো দুজন থাকলেও তারা দেহটি ফিরিয়ে আনতে পারেনি বাঘের কবল থেকে।
Related Articles
এক কোটি ছাড়ালো লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রাপকের সংখ্যা।
কলকাতা, ২২ অক্টোবর:- এক কোটি ছাড়ালো রাজ্যের লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রাপকের সংখ্যা।বৃহস্পতিবার এক কোটির বেশি মহিলা আবেদনকারীর ব্যাংক একাউন্টে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের ভাতা পৌঁছে দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে এই নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত রাজ্য সরকারের খরচ হলো ১০৮২ কোটি টাকা। বাকি ৫৮ লক্ষ আবেদনকারীর মহিলার একাউন্টে অতি দ্রুত টাকা পৌঁছে […]
জল ও বিদ্যুতের দাবিতে হুগলির বিভিন্ন জায়গায় বিক্ষোভ অবরোধ।
হুগলি,২২ মে:- জল ও বিদ্যুতের দাবিতে জিটি রোড অবরোধ। শুধু জিটি রোড না কোন্নগর পৌরসভা এলাকার একাধিক ওয়ার্ডে রাস্তা অবরোধ।পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশ কে হেনস্থা হয়ে ফিরতে হয়। বাসিন্দাদের দাবি ৪৮ ঘন্টা হয়ে গেল জল ও বিদ্যুৎ নেই। জল , ইলেকট্রিক না পাওয়ায় তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আজ সকাল থেকে শুরু হয় দফায় […]
ফের করোনার সংক্রমণ ঘিরে উদ্বেগ কলকাতায়।
কলকাতা, ১৭ মে:- ফের করোনার সংক্রমণ ঘিরে কলকাতায় উদ্বেগ ছড়িয়েছে। গত এক সপ্তাহে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতাল কলকাতার বাসিন্দা ৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচারের জন্য আক্রান্তরা সেখানে ভর্তি হয়েছিলেন। নিয়মমাফিক পরীক্ষার সময় তাঁদের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। তবে রিপোর্ট নেগেটিভ আসায় ইতিমধ্যে তিনজনকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া […]










