হুগলি,২৯ এপ্রিল:- মুখে মাস্ক না থাকলে বাইক সারানো হবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ান। এই সচেতনতার বার্তার নোটিস টাঙিয়ে কাজ করছেন সিঙ্গুরের রতনপুরের বাইক মেকানিক দুধকুমার দে। লকডাউন চলাকালীন পুলিশকর্মী থেকে স্বাস্হ্যকর্মীরা বাইক নিয়ে কাজের জায়গায় ছুটে যাচ্ছেন। রাস্তায় বাইকের চাকা পাংচার থেকে গাড়ি গন্ডোগোলের জন্য প্রায়সই দূর্ভোগে পড়তে হচ্ছে বাইক আরোহীদের। ফোন করে দুধকুমার কে বাড়ি থেকে ডেকে নিচ্ছে অনেকেই। তাই চলেও আসছেন দোকানে। কিন্তু সরকারি নির্দেশ মেনে অনেকেই মুখে মাস্ক না পড়েই, সামাজিক দূরত্ব বজায় না রেখে বাইক নিয়ে যাতায়াত করছে। তাই নিজেকে ও পরিবারকে বাঁচাতে এই সচেতনতার নোটিস টাঙিয়েছেন রাস্তার ধারে অস্হায়ী বাইক মেকানিক দুধ কুমার দে।
Related Articles
ফের আগুন হাওড়ায়, ভস্মীভূত প্লাস্টিক কারখানা।
হাওড়া, ১০ এপ্রিল:- রবিবার রাতে হাওড়ার ১৬নং জাতীয় সড়কের ধারে বাগনানের চন্দ্রপুরে একটি প্লাস্টিক কারখানা আগুনে ভস্মীভূত হয়েছিল। সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ায়। এবার হাওড়ার ঘুসুড়ি নস্করপাড়ায় একটি প্লাস্টিকের সরঞ্জাম তৈরির কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। ঘনজনবসতি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজে দমকল কর্মীদের বেগ পেতে […]
দূর্গাপুর হাইওয়ের জ্যাম কমাতে জরুরি বৈঠক হুগলীর জেলাশাসক দপ্তরে।
সুদীপ দাস, ২১ ডিসেম্বর:- দূর্গাপুর হাইওয়ে ৬লেন করার কাজ শুরু হয়েছে। বর্তমানে ডানকুনি থেকে মাইতিপাড়া পর্যন্ত চলছে মাটি পরীক্ষার কাজ। যার চরম প্রতিদিনই যানজটে পরছেন সাধারন মানুষ। এ নিয়ে সাধারনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছিলো। অবশেষে দ্রুত কাজ সমাপ্ত এবং যানজট কমাতে হুগলী জেলা প্রশাসন ডাকে বৈঠক অনুষ্ঠিত হলো। হুগলী জেলাশাসক দপ্তরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত […]
শনিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাথীদের স্টাফ স্পেশাল ট্রেনে চড়ার অনুমতি দিতে রেলকে চিঠি রাজ্যের।
কলকাতা, ১৫ জুলাই:- আগামী শনিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন পরীক্ষার্থীরা যেন সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে সেই জন্য তাদের স্টাফ স্পেশাল ট্রেনে চড়ার অনুমতি দিয়ে রাজ্য সরকার রেলকে চিঠি দিয়েছে। আজ পরিবহন দপ্তর থেকে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষকে লেখা এক চিঠিতে শনিবার পরীক্ষার এ্যাডমিট কার্ড দেখে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ট্রেনে চড়ার অনুমতি […]








