হুগলী,১৩ ডিসেম্বর:- হুগলী গ্ৰামীন পুলিশের উদ্যোগে ও যুব কল্যান দফতরের সহযোগীতায় সিঙ্গুর থানায় “আরোহন” নামে একটি কম্পিউটার সেন্টারের উদ্ধোধন হল।এই সেন্টারে সম্পূর্ন বিনা পয়সায় দুঃস্থ ছাত্র ছাত্রীদের অগ্ৰাধিকার ভিত্তিতে কম্পিউটার প্রশিক্ষন দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে ১১২ জন ছাত্র ছাত্রী নিয়ে আজকে এই সেন্টারের উদ্ধোধন করেন জেলা গ্ৰামীন পুলিশ সুপার তথাগত বসু। উপস্থিত ছিলেন সিঙ্গুরে বিডিও , সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ,হরিপালের বিধায়ক বেচারাম মান্না সহ আরো প্রশাষনের কর্তাব্যক্তিরা।। প্রথম পর্যায়ে চারমাস এই প্রশিক্ষন কেন্দ্রে ১১২ জন ছাত্র ছাত্রীরা কম্পিউটার শিক্ষা নেবে।। পুরো ব্যয় ভার বহন করবে হুগলী জেলা গ্ৰামীন পুলিশ দফতর।।
Related Articles
“প্লিজ হেল্প এভরিওয়ান সুনিতা বর্মা”, এভাবেই দুর্ঘটনাগ্রস্ত ছাত্রীর পাশে চাঁপদানির মানুষ।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- পলতায় দূর্ঘটনায় আহত ছাত্রীকে দেখতে গতকাল আর জি কর হাসপাতালে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। ছাত্রীর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। এবার চাঁপদানীতে ছাত্রীর বাড়ির দরজায় তাকে সাহায্যের আবেদন জানিয়ে নোটিশ দিল স্থানীয়রা।”প্লিজ হেল্প এভরিওয়ান সুনীতা বর্মা”। ব্যারাকপুরের মহাদেবানন্দ কলেজের ছাত্রী সুনীতা বর্মা এই মুহুর্তে ভর্তি উত্তর কলকাতার আর জি কর হাসপাতালের আই সি […]
কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান অরূপ রায়ের।
হাওড়া, ৭ জানুয়ারি:- নেতারা বদলে যেতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা বদলাবে না। কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। দলের শক্তিবৃদ্ধিতে এখন থেকেই আমরা কাজ শুরু করব। জেলা জুড়ে কর্মসূচি শুরু হবে। কর্মীরা সকলে ঐক্যবদ্ধ থাকুন। দলকে ঐক্যবদ্ধ রাখুন। হাওড়ায় বললেন অরূপ রায়। বৃহস্পতিবার দুপুরে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি। দলের নবনিযুক্ত […]
প্রতি অমাবস্যায় শোল মাছ পুড়িয়ে নিবেদনের রীতি আজও বর্তমান জনাইয়ের বড়মার পুজোয়।
হুগলি, ১০ নভেম্বর:- মায়ের স্বপ্নাদেশ পান মাতৃভক্ত শ্রী বিশ্বেশ্বর মুখোপাধ্যায়। এরপর হুগলি জেলার জনাই এলাকায় মা কালীর এই জাগ্রত মাতৃ মন্দির প্রতিষ্ঠা হয়। ধীরে ধীরে এই মন্দিরে মায়ের অপরূপ বিগ্রহ জাগ্রত হয়ে ওঠে। এখানে মাকে ভালোবেসে ভক্তরা বড়মা বলে ডাকেন। বহু সমস্যায় পরা জর্জরিত মানুষ ছুটে আসেন মায়ের কাছে। শ্রী বিশ্বেশ্বর মুখোপাধ্যায়ের প্রয়াণের পর তার […]








