চিরঞ্জিত ঘোষ,২৪ এপ্রিল:- ত্রাস সৃষ্টিকারী করোনার থাবায় ভূমিকম্পের মতো নড়ে গেছে গোটা বিশ্ব।এই করোনা থেকে রেহাই পাইনি আমাদের দেশ ও রাজ্যে। দেশের সমস্ত মানুষ লকডাউনের আওতায় আছেন। এর ফলে আমাদের সমাজে যে সমস্ত গরিব মানুষ আছেন তারা পড়েছেন মহাসঙ্কটে । এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হুগলির চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার । তার উদ্যোগে বিভিন্ন এলাকায় গরিব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। নবাবপুর ভগবতীপুর বিভিন্ন এলাকায় কয়েক হাজার পরিবার এই ত্রাণ পেয়ে খুশি। এলাকার মানুষ এই করোনা মোকাবিলায় বিধায়ক কে পাশে পেয়ে খুশি হয়েছেন। বিধায়ক জানিয়েছেন যতদিন না লকডাউন উঠবে ততদিন মানুষের পাশে এই ভাবেই তিনি থাকবেন।
Related Articles
করোনার জের , বলিউডে বিবাহ বিভ্রাট।
এন্টারটেনমেন্ট ডেস্ক ,৩১ মে:- করোনার থাবায় বলিউডে শুধুমাত্র অভিনয় বন্ধ হয় নি। সাতপাকেও বাধা করোনা। দেশজুড়ে চলা চার দফার লকডাউন ও পয়লা জুন থেকে শুরু হচ্ছে আনলক ওয়ান। তার জেরে যে কোনও ধরনের অনুষ্ঠানে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তার ফলে গোটা দেশে বিবাহের অনুষ্ঠান স্থগিত। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, লকডাউনের কারণে এ বছর বলিউড […]
হাওড়ায় আজ শেষ দিনের প্রচার। প্রচারে বামেরা।
হাওড়া, ১৮ মে:- হাওড়া লোকসভা ভোটের প্রচারের শেষ দিনে আজ সকাল থেকেই পথে নেমেছে সব রাজনৈতিক দল। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন সকালে প্রচারে নামেন। হাওড়ার জাপানিগেট থেকে প্রচার শুরু হয়। কদমতলায় শেষ হয় প্রচার। পায়ে হেঁটে মানুষের সঙ্গে জনসংযোগ সারেন প্রার্থী। প্রচারে মহিলাদের ঢাক ঢোল বাজিয়ে প্রচারে অংশগ্রহণ করতে দেখা যায়। Post […]
পুজোর ছুটিতে বেড়াতে গিয়ে কেদারনাথে আটকে হিন্দমোটরের ১২ জন।
হুগলি, ২০ অক্টোবর:- পুজোর ছুটিতে পরিবারকে নিয়ে কেদারনাথ বেড়াতে গিয়েছিলেন কোন্নগর ও হিন্দমোটরের ১২ জন সদস্য। হিন্দমোটর ভদ্রকালির দুটি পরিবার ও কোন্নগর মাস্টার পাড়ার দুটি পরিবার। অত্যাধিক বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ড মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। জায়গায় জায়গায় ধস নেমেছে। বন্ধ কেদারনাথের রাস্তা। এই অবস্থায় চরম সঙ্কটে পড়েছেন এই ৪ পরিবার। পরিবার নিয়ে কোথায় যাবেন […]










