হুগলি, ৫ জুন :- সারা দেশের পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার উদ্যোগে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় সরকারের উদ্যোগে এদিন থানা প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়। শুধু থানা নয় এদিন রিষড়া শহরের বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে বৃক্ষ রোপন করা হয়। এছাড়াও বেশ কিছু মানুষের হাতে গাছের চারাও তুলে দেওয়া হয়।
এবং এর মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। যেভাবে সারা বিশ্ব জুড়ে পরিবেশকে ধ্বংস করে ভয়ংকর অবস্থা সৃষ্টি হচ্ছে যা থেকে সকলকে রক্ষা করতে পরিবেশ দূষণ সম্বন্ধে নজর দিতে হবে। পরিবেশ বিদদের অভিমত যেভাবে দিকে দিকে নির্বিচারে গাছ কেটে নগরায়নের সৃষ্টি হচ্ছে তাতে আগামী প্রজন্মের শিশুরা চরম সংকটের মধ্যে পড়বেন।
যার জন্য আজকে আমাদের সকলকে শপথ নিতে হবে পরিবেশকে বাঁচাতে গাছ কাটা বন্ধ করতে হবে এবং মানুষের মধ্যে সচেতনতাও বাড়াতে হবে। এই কর্মসূচিতে থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় সরকার সহ অন্যান্য কর্মীরাও সামিল হন।












