এই মুহূর্তে জেলা

হুগলির মারুতি ভ্যানে আগুন।

হুগলি, ১১ এপ্রিল:- হুগলির মারুতি ভ্যানে আগুন চুঁচুড়া ধনিয়াখালী রোড ধরে যাচ্ছিল মারুতি গাড়িটি। আলিনগরের কাছে আসতে এলপিজি গ্যাস চালিত গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। গাড়ির চালক বুজতে পেরে গাড়ি থেকে নেমে পরেন। মুহুর্তে দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি।

স্থানীয় একটি কারখানা থেকে জল দিয়ে আগুন নেভানো হয়।খবর পেয়ে পোলবা থানার পুলিশ হাজির হয়।আগুন নিভলেও ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। রোদে গরম হয়ে এলপিজি থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান পুলিশের।