তরুণ মুখোপাধ্যায়, ২৬ মার্চ:- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেওড়াফুলির দশ নম্বর ওয়ার্ডের ঘোষ বাড়িতে মহাসমারহে পালিত হয়েছে মা অন্নপূর্ণার আরাধনা, এ বাড়ির মহিলারা মায়ের পূজা অর্চনায় ব্যস্ত ছিলেন, এ বিষয়ে বলতে গিয়ে ঘোষ বাড়ির অন্যতম কর্তা সুবীর ঘোষ জানালেন গত পাঁচ বছর ধরে আমাদের এই যৌথ পরিবারের মায়ের আরাধনা হয়ে আসছে, এবং আমরা মায়ের কাছে শুধু আমাদের পরিবারের জন্য নয় আমাদের এই এলাকার সমস্ত মানুষের যাতে কল্যাণ হয় অন্ন কষ্ট যাতে না থাকে মা যেন সকলের মঙ্গল করেন সেই প্রার্থনাই করি।
আজকে আমাদের বাড়িতে এলাকার মানুষজন যেমন উপস্থিত ছিলেন তার সঙ্গে সঙ্গে বিশিষ্ট জনেরাও এসে আমাদের বাড়ির মাতৃ প্রতিমা দর্শন করে গেছেন এদের মধ্য ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধায়ক অরিন্দম গুইন বৈধবাটির পুর প্রধান পিন্টু মাহাতো সহ অন্যান্য বিশিষ্টজনেরা। দেবী পার্বতীর আর এক রুপ হচ্ছে মা অন্নপূর্ণা, হিন্দুদের বিশ্বাস মা অন্নপূর্ণার আরাধনায় খাদ্যের অভাব দূর হয় সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করে উত্তরপ্রদেশের কাশী তে মা অন্নপূর্ণার প্রধান মন্দিরটি অবস্থিত চৈত্র মাসের শুক্লা অষ্টমী তে মায়ের আরাধনা হয় অত্যন্ত স্নিগ্ধ মায়ের রূপ, রক্তবর্ণা দ্বিভূজা ত্রিনয়নি এবং এক হাতে অন্নের বাটি অন্য হাতে হাতা, প্রতিকটি যেন মা অন্নপূর্ণা সন্তানদের অন্ন বিতরণ করছেন।




