হুগলি, ১৫ মার্চ:- পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট, গণনা ৪ মে। হুগলির ১৮টি বিধানসভা কেন্দ্রেই দ্বিতীয় দফায় অর্থাৎ ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। জেলাশাসক খুরশিদ আলি কাদরি জানান, রবিবার পর্যন্ত জেলায় মোট ভোটার ৪৪ লক্ষ ৪০ হাজার ২৯৩ জন। মোট বুথ ৫,২৩৮টি এবং ভোটকেন্দ্র ৩,১২৬টি। ভোটকর্মীর প্রয়োজন ২৪,৪৭২ জন, যা পর্যাপ্ত রয়েছে। এর মধ্যে ১,০০০টি কেন্দ্র মহিলা ভোটকর্মীদের দ্বারা পরিচালিত হবে।
আগামী ২ এপ্রিল থেকে মনোনয়ন জমা শুরু হয়ে চলবে ৯ এপ্রিল পর্যন্ত। স্ক্রুটিনি ১০ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল। শ্রীরামপুর, চন্দননগর, চুঁচুড়া, ব্যান্ডেল ও আরামবাগের মোট ছয়টি কেন্দ্রে ভোটগণনা হবে। জেলায় বলাগড়, ধনেখালি, আরামবাগ ও গোঘাট তপশিলি আসন, বাকি ১৪টি সাধারণ।





