হুগলি, ২ জানুয়ারি:- রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ থেকে সুকান্ত,সুভাষ মুখোপাধ্যায়ের মতো ১৪ জন কবি কে শ্রদ্ধা জানিয়ে শ্রীরামপুর ১৪ তম বইমেলার উব্দোধন হল। শুক্রবার শ্রীরামপুর পুরসভার উদ্যোগে আর,এম,এস ময়দানে প্রদীপ জ্বালিয়ে বইমেলার সূচনা করেন সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য। ছিলেন পুরসভার চেয়ারম্যান গিরীধারী শাহ, ভাইস চেয়ারম্যান উত্তম নাগ, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিংহ, বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক সমীর সাহা।
বইমেলা উব্দোধনের আগে একাধিক স্কুলের পড়ুয়া ও সাধারণ মানুষ ডিজিটাল যুগে ও বইকে ভালোবেসে পদযাত্রায় সামিল হন। মাহেশ স্নানপিড়ি মাঠ থেকে শ্রীরামপুর গান্ধী ময়দান পর্যন্ত পা মিলিয়ে নজির গড়েন শহরবাসী। এবারের বইমেলার থিম আমার গর্ব পশ্চিমবঙ্গ। পদযাত্রা শেষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্ট্যোপাধ্যায় ও ঋত্বিক ঘটক নামাঙ্কিত মঞ্চ থেকে বাংলা ও বাঙালীর সংস্কৃতি কে রক্ষার করার আহ্বান জানানো হয়।







