চিরঞ্জিত ঘোষ,২২ এপ্রিল:- লকডাউন এ পর্যাপ্ত ত্রাণ না পেয়ে হুগলির চন্ডীতলা দুই কলাছড়া পঞ্চায়েতের মালোপাড়ায় গ্রামবাসীরা টিএনজি মুখার্জী রোড হঠাৎই বাঁশ লাঠি ফেলে অবরোধ শুরু করে স্থানীয় মানুষ। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় চন্ডীতলা থানার পুলিশ এসে অবরুদ্ধ তোলে। এলাকাবাসীর দাবি প্রশাসন থেকে তাদের কোন চাল ডাল দেওয়া হচ্ছে না। রাজনৈতিক ভাবে তারা কোনো সাহায্যই পাচ্ছে না, বাধ্য হয়েই তারা এই অবরোধের রাস্তা বেছে নিয়েছে।পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে।
Related Articles
নবনির্মিত কোচবিহার বিমানবন্দরের দ্রুত বাণিজ্যিক পরিষেবা শুরু করতে উদ্যোগী রাজ্য।
কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার নবনির্মিত কোচবিহার বিমানবন্দরে দ্রুত বাণিজ্যিক পরিষেবা শুরু করতে উদ্যোগী হয়েছে। ওই বিমানবন্দর থেকে বাণিজ্যিক উড়ান পরিষেবা শুরু করতে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আগামী সপ্তাহে বিভিন্ন বেসরকারি বিমান সংস্থার সঙ্গে বৈঠকে বসবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি ওই বিমানবন্দরের পরিকাঠামো নির্মাণের কাজ দ্রুত শেষ করতে তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন […]
বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত পথচারী। সিসিটিভি ফুটেজে ধরা পড়লো সেই ভয়াবহ দৃশ্য।
হাওড়া, ২৩ জানুয়ারি:- বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর। রবিবার সকালে হাওড়ার সালকিয়া বাঁধাঘাট মোড়ের কাছে ওই ঘটনা ঘটে। জানা গেছে, এক পথচারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় সামনের দিক দিয়ে বেপরোয়া গতির একটি প্রাইভেট গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে ছিটকে পড়েন ওই ব্যক্তি। মস্তিষ্ক থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তাঁর […]
ট্রাকের ধাক্কায় দুই পুলিশ কর্মীর মৃত্যু হাওড়ায়।
হাওড়া, ৪ জানুয়ারি:- বৃহস্পতিবার সকালে হাওড়ার বাগনানের বরুন্দায় ট্রাক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মীর মৃত্যু হলো। মৃতদের নাম সুজয় দাস (এসআই) ও পলাশ সামন্ত (কনস্টেবল)। এই ঘটনায় আরও দুই পুলিশ কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, বরুন্দার কাছে পুলিশের একটি পেট্রোলিং গাড়ি বাগনানের দিকে আসছিল। ওই সময় পিছন থেকে একটি বড় ট্রাক এসে […]











