তরুণ মুখোপাধ্যায়,২২ এপ্রিল:- করোনার মতো মহামারী ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যবাসীর পাশে দাঁড়াতে রিষড়ার দুটি ছোট ছোট স্কুল পড়ুয়া তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিল। এই মুহূর্তে করোনার আতঙ্কে সারা পৃথিবীর মানুষ আজ দিশেহারা। আমাদের দেশও ও রাজ্যও বাদ যায়নি এর থাবা থেকে। এই মুহূর্তে সব থেকে সংকটের মধ্য পড়েছেন দিন আনি দিন খাই পরিবারের মানুষরা। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের ও ব্যক্তি দের পক্ষ থেকে দুস্থ গরিব মানুষদের পাশে দাঁড়াবার অঙ্গীকারের লক্ষ্য নিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মুক্ত হস্তে দান করছেন। টিভি তে খবরের কাগজে সেই খবর দেখে ব্যাথিত হয় রিষড়া বাঙ্গুর পার্কের বাসিন্দা দুই ছোট্ট স্কুল পড়ুয়া শ্রেয়া ও মিষ্ঠা পাঠকে। একদিন তারা তার বাবা মা কে বলে আমরাও এই সব মানুষ দের পাশে দাঁড়াতে চাই । সেইমতো তাদের টিফিনের জমানো ৪৭০০ টাকা তাদের বাবার হাতে দিয়ে বলে চলুন এই টাকা আমরা ত্রাণের কাজে দিয়ে আসি। মেয়েদের এই সিদ্ধান্তে অভিভূত হয়ে পড়েন ওদের বাবা মা। তারা মেয়েদের নিয়ে স্থানীয় রিষড়া থানার অফিসার ইনচার্জের হাতে কন্যাদের জমানো টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিল। আজ এই জাতীয় বিপর্যয়ের দিনে শ্রেয়া, মিষ্টার এই নীরব প্রচেষ্টা অনেককেই অনুপ্রাণিত করবে তাতে কোনো সন্দেহ নেই।
Related Articles
জাতীয় পতাকা উত্তোলিত হুগলি জেলাশাসক দপ্তরের সামনের মাঠে।
হুগলি,২৬ জানুয়ারি:- ঘড়ির কাটায় সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলিত হুগলি জেলাশাসক দপ্তরের সামনের মাঠে। পতাকা উত্তোলন করলেন হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। সঙ্গে ছিলেন হুগলি পুলিশ সুপার (গ্রামীন) তথাগত বসু। পতাকা উত্তোলনের পরই গান স্যালুট জানানো হয় জেলাশাসককে। পুলিশি ব্যান্ডে বেজে ওঠে জনগনমন। গুরুগম্ভীর পরিবেশে তখন মাঠের পাশে দাঁড়িয়ে অগুন্তি ভারতীয়। এরপর বিভিন্ন সরকারী দপ্তর […]
হাওড়া ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া, ২৩ ডিসেম্বর:- সোমবার সন্ধ্যায় হাওড়ার ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ, হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র, জেলাশাসক ডাঃ পী দিপাপপ্রিয়া, […]
দল মানে মা ,দলের মা মমতা বন্দ্যোপাধ্যায় , বিশ্বাসঘাতকতা মানে মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা -অভিষেক।
ডায়মন্ডহারবার , ২৯ নভেম্বর:- ২০২১-কে সামনে রেখে ময়দানে নেমে পরল তৃণমূল কংগ্রেস। আজ, রবিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম নামলেন ময়দানে৷ খোলাখুলি বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। রবিবার নিজের লোকসভা কেন্দ্রে সভায় বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দুপুর ২টোর সময় মুচিশা হাইস্কুল মাঠে শুরু জনসভায় তিনি বলেন, বাংলায় তৃণমূলকে আটকানো বিজেপির কাজ নয়৷ এবং […]









