নদিয়া,২১ এপ্রিল:- চলছে দ্ধিতীয় দফার লক ডাউনের জের। সারা বিশ্ব তথা এরাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের পুলিনুনগর সহ বিস্তৃন এলাকার প্রায় ২০০ টি ফুচকা বিক্রেতা পরিবার কর্মহীন হয়ে পড়েছেন।জীবিকা নির্বাহ এক চরম সংকটে।তাদের পরিবারের অনেকের অভিযোগ তারা সরকারি সাহায্য সেভাবে পাইনি এখনও। অনেকে শাকপাতা,মাড় ভাত খেয়ে কোনরকম একবেলা আধপেটা খেয়ে দিনজাপন করছেন। অনেকে মাঠের জমি থেকে কাঠ সংগ্রহ করে জালানী নিয়ে দুটো খাবার তৈরীর জন্য বেড়িয়ে পড়েছেন। ফুচকা বিক্রি না হবার ফলে গন্ধ হয়ে নস্ট হয়ে যাচ্ছে। ফলে কার্জত ওই সব ফুচকা বিক্রেতা বাধ্য হয়ে রাস্তার ধারে ফেলে দিচ্ছেন।ফলে চরম ক্ষতির মুখে ওই দিন আনা দিন খাওয়া পরিবারগুলি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।কি করবেন ভেবে পাচ্ছেন না তারা।তাই করো জোরে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জীর কাছে তাদের আবেদন তাদের কথাও একটু চিন্তা ভাবনা করে দেখা হোক।
Related Articles
রাজ্যে করোনা সংক্রমণ থেকে মুক্তির হার প্রায় ৮৮ শতাংশ পৌঁছেছে।
কলকাতা , ৬ অক্টোবর:- রাজ্যে করোনা সংক্রমণ থেকে মুক্তির হার প্রায় ৮৮ শতাংশ পৌঁছেছে। এখনও পর্যন্ত দুই লাখ ৭৭ হাজার ৪৯ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৪৩ হাজার ৭৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৯৮ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৩৬ জন […]
ওয়াইফাই অন করলেই আল-কায়েদা ও ইন্ডিয়ান মুজাহিদিনের নেটওয়ার্ক।
হুগলি, ১৯ এপ্রিল:- এ কী কান্ড! কয়েক মাস ধরে ওয়াইফাই অন করলেই আল-কায়েদা ও ইন্ডিয়ান মুজাহিদিন এর নেটওয়ার্ক দেখা যাচ্ছে হাওড়ার একটি এলাকায়। তদন্তে নেমেছেন পুলিশ কর্তারা। অভিযোগ, ওই এলাকার ওয়াইফাই নেটওয়ার্ক অন করলেই দেখা যাচ্ছে দুই জঙ্গি সংগঠনের নাম। একটি আল কায়েদা ও আর অন্যটি হলো ইন্ডিয়ান মুজাহিদিন। আর এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি […]
পাড়ায় পাড়ায় যাবে সব্জি ভেন্ডার , নিয়মের উল্টো পথে ভিড় করেই চলছে সব্জি বিক্রি।
হুগলি,২৭ এপ্রিল:- বর্তমান করোনা পরিস্থিতি মাথায় রেখে শ্রীরামপুরকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে জেলা প্রশাসন, তার সেত মত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় প্রশাসন।বাজার গুলিতে ভিড় এড়াতে এর মধ্যেই শ্রীরামপুরের সমস্ত সব্জি বাজার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।এর বিকল্প হিসেবে ঠিক করা হয় ওয়ার্ড ভিত্তিক সব্জি ভেন্ডার নিয়োগ করা হবে, এই ভেন্ডাররাই ঠেলা […]









