তরুণ মুখোপাধ্যায়,২১ এপ্রিল:- বর্তমান এই বিপদের সময়ে পুরবাসীর পাশে দাঁড়াতে রিষড়া পুরসভা দুটি হেল্পলাইন চালু করল। হেল্পলাইন নম্বর (০৭৯৪১০৫০৭১০) এই নাম্বারে গুলিতে পৌর এলাকার মানুষ যেকোনো সাহায্যের দরকার পড়লে এই নিদিষ্ট নাম্বারে ফোন করতে পারেন এবং পৌরসভার পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হবে। রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানালেন বর্তমান অবস্থায় রাজ্যের প্রায় সমস্ত মানুষ অসহায় অবস্থায় রয়েছেন। করোনার মতন ব্যাধির আতঙ্কে মানুষ দিশেহারা। এই বিপদের দিনে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় এর নির্দেশ, যেকোনো মূল্যে মানুষের বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে । সেইমতো আমরা পুরসভা পক্ষ থেকে এই হেল্পলাইন চালু করলাম । এর মাধ্যমে পুর এলাকার যে কোন মানুষ যে কোন দরকারে আমাদের ফোন করছেন সে কারও অসুস্থতার কারনে সাহায্যের প্রয়োজন হোক বা খাদ্য সামগ্রীর প্রয়োজন হোক ,আমরা পুরসভার পক্ষ থেকে গুরুত্ব সহকারে বিবেচনা করে তাদের সমস্যা দূর করার চেষ্টা করছি ,ও তাদের পাশে দাঁড়াচ্ছি । গতকালই ১৭ নম্বর ওয়ার্ডের এক পরিবার পৌরসভায় ফোন করে জানায় তাদের বাড়িতে অসুস্থ রুগী থাকলেও ডাক্তার এর অভাবে চিকিৎসা হচ্ছে না , সঙ্গে সঙ্গেই স্থানীয় কাউন্সিলর শুভজিৎ সরকার কে আমরা বলা হলে তৎক্ষণাৎ তিনি ডাক্তার নিয়ে গিয়ে সেই পরিবারের অসুস্থ মানুষের সেবা করেন। স্বভাবতই এই পরিসেবায় খুশি তাদের পরিবারও।
Related Articles
পুলিশের আচরণ নিয়ে কমিশনারকে ব্যবস্থা নিতে বলব জানালেন মন্ত্রী।
হাওড়া, ২৫ জানুয়ারি:- এক যুবককে প্রকাশ্যে রাস্তায় মারতে মারতে হাওড়া কোর্ট লক আপে নিয়ে যাবার ছবি ধরা পড়লো ক্যামেরায়। যা প্রকাশ্যে আসতেই মঙ্গলবার এনিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, যারা এমন কাজ করেছে তারা খুবই অন্যায় কাজ করেছেন। যদি কেউ অন্যায় করতেন তাহলে তাকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত […]
চিনা মাঞ্জায় গুরুতর আহত বাইক আরোহী।
হাওড়া, ১১ সেপ্টেম্বর:- ফের বিপজ্জনক চিনা মাঞ্জা সুতোয় আহত হলেন দুই বাইক আরোহী। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েরে গড়ফা ব্রিজের উপর। চিনা মাঞ্জা সুতোর কারণেই বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে আহত হন ওই দুই বাইক আরোহী। এদের মধ্যে একজনের পা ভেঙে যায়। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রসঙ্গত বহুদিন ধরেই চিনা মাঞ্জা […]
স্বস্তি টেনিস দুনিয়ায়, করোনা নেগেটিভ জকোভিচের।
স্পোর্টস ডেস্ক, ৩ জুলাই:- এক সপ্তাহ পর করোনা পরীক্ষা নেগেটিভ টেনিস তারকা নোভাক জকোভিচের। গত সপ্তাহে ২৩ জুন এই মুহুর্তে বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছিলেন। শুধু নিজেই নয়, সস্ত্রীক করোনা আক্রান্ত হন টেনিস তারকা। যারপর ফ্যানেদের মনে জকোভিচ ও তাঁর স্ত্রীকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। জোকারের স্ত্রী এলেনা […]










