হুগলি,২০, এপ্রিল:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ।দেশজুড়ে চলছে লক ডাউন।কিন্তু সোমবার থেকে চালু হলো ডানকুনি টোল প্লাজার কাজ।প্রায় ৩০০ কর্মী থাকলেও এই মুহূর্তে ১৫০ জন কর্মী নিয়ে চলছে কাজ। এদিন টোল কর্মীরা জানান এই মুহূর্তে তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। হাওড়া ও কলকাতা থেকে অনেক গাড়ি টোল দিয়ে যাতায়াত করছে।গাড়ি গুলি থেকে টাকা নিতেও হচ্ছে টোল কর্মীদের তাই তারা আতঙ্কে রয়েছে। টোল কর্মীরা আরো বলেন হাওড়া ও কলকাতা রেড জোনে রয়েছে সেখান থেকে এই টোল খুব কাছেই এবং এখান দিয়ে হাওড়া কলকাতার বহু গাড়ি যাতায়াত করছে।তাই একপ্রকার জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যেতে হচ্ছে টোল কর্মীদের।
Related Articles
এতদিন মরিচঝাঁপির তদন্ত তুই কেন করিসনি , শুভেন্দুকে এভাবেই কটাক্ষ মদনের !
সুদীপ দাস , ৩১ জানুয়ারি:- সোমবার রাজ্যজুড়ে মরিচঝাঁপি দিবস পাল করেছে বিজেপি। এদিন হুগলীতে এসে মরিচঝাঁপিতে নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই মরিচঝাঁপির তদন্ত না হওয়া নিয়ে রাজ্য সরকারের বিরোধীতা করেন শুভেন্দু। একই দিনে হুগলীর বলাগরে আদিবাসী কৃষ্টি ও সংস্কৃতি সংক্রান্ত একটি মেলায় এসে শুভেন্দুকে একহাত নেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি […]
হাওড়াও হাম এবং রুবেলা ভাইরাসের টিকাকরণ প্রক্রিয়া শুরু হতে চলেছে।
হাওড়া, ৫ জানুয়ারি:- হাম এবং রুবেলা ভাইরাসের টিকাকরণ প্রক্রিয়া শুরু করতে চলেছে স্বাস্থ্য দফতর। হাওড়া জেলাতেও শুরু হয়েছে তৎপরতা। আগামী ৯ জানুয়ারী, ২০২৩ থেকে শুরু হচ্ছে গোটা রাজ্য জুড়ে হাম-রুবেলা টিকাকরণ অভিযান। হাওড়া শহরে বসবাসকারী সকল শিশু, কিশোর ও কিশোরীদের এই মারণ রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতেই এই টিকাকরণ কর্মসূচি গৃহীত হয়েছে। সব স্কুলের […]
করোনায় হয়তো ইতিহাস , বাঙালির বিয়ে বিলাসিতায়।
চিরঞ্জিত ঘোষ,১ মে:- ভয়াভয় মরণব্যাধি করোনার আতঙ্কে স্তব্ধ জীবনযাত্রা।সমস্ত কিছু বন্ধ।মানুষ লকডাউন এ বাড়িতে বসে আছেন। সমস্ত পেশার মানুষরা আজকে মহা সংকটের মধ্য দিয়ে চলেছেন। বাঙালিরদের কাছে বৈশাখ মাস থেকে শুরু হয় বিয়ের মরসুম। কিন্তু এই সময় যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে সমস্ত রকম অনুষ্ঠান স্থগিত হয়ে গেছে । বছরের এই কটা মাসের দিকে তাকিয়ে […]








