হাওড়া,১৭ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে লকডাউনের মাঝেই এবার হাওড়ায় বাইক জ্বলে ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটল। এই ঘটনায় দুষ্কৃতীদের হাত থাকতে পারে অভিযোগ উঠেছে। যদিও পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেও ঘটে থাকতে পারে ওই ঘটনা।হাওড়ার বেলিলিয়াস রোডের টিকিয়াপাড়া ফাঁড়ি সংলগ্ন যে ফ্লাটের নিচে এই পালসার বাইকটি ভস্মীভূত হয়, তার পাশেই কয়েকদিন আগে একটি বাইক চুরি হয়েছিল বলে জানা যায়। স্থানীয়দের অনুমান, বাইক চুরি না করতে পেরেই সম্ভবত দুষ্কৃতীরা ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দা ধর্মেন্দ্র সাউ বলেন, এর আগেও পাশাপাশি দুটি ফ্ল্যাট এর একটি ফ্ল্যাট থেকে বাইক চুরি হয়েছিল। সেই ঘটনার পর এবার বাইকটি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতের দিকে এই ঘটনা ঘটে। সকালে ঘুম থেকে উঠে বিষয়টি জানাজানি হলে হাওড়ার ব্যাঁটরা পুলিশ থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। পুলিশের বক্তব্য, যে গাড়িটি পুড়ে গিয়েছে সেটি নতুন গাড়ি নয়। সেখানে আরও কয়েকটি গাড়ি থাকলেও শুধুমাত্র একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হবে কেন সে নিয়েও প্রশ্ন উঠেছে। অনেক সময় শর্ট সার্কিট থেকেও গাড়িতে আগুন ধরে যায়। তবে এই ঘটনা কিভাবে ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। পোড়া বাইকটি পরীক্ষা করে দেখা হচ্ছে।
Related Articles
বয়স্কদের সঙ্গী হয়ে নব্যদের সামাজিক দায়বদ্ধতা শেখাতে অভিনব উদ্যোগ পুলিশের।
সুদীপ দাস, ২ ডিসেম্বর:- অপরাধ এবং সমাজ এই দুইয়ের মধ্যবর্তী স্থানের দূরত্ব আজ বড়ই কমছে। একটা সময় ছিল যখন দুটোই আলাদা জগৎ হিসাবে চিহ্নিত হত। কিন্তু বর্তমানে সামাজিক জগতে থেকেই বহু মানুষ অপরাধ জগতের সাথে জড়িয়ে পরছে। বিশেষ করে ১৮থেকে ২৫বছর বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রে অপরাধ জগতের সাথে জড়িয়ে পরা আজ অবাস্তবিক নয়। এই বয়সের পড়ুয়ারা […]
কারও সঙ্গে কোনও শত্রুতা ছিলনা বলে দাবি। কলকাতায় শ্যুটআউটের ঘটনায় হতবাক ব্যবসায়ীর পরিবার।
হাওড়া, ১৩ সেপ্টেম্বর:- রবিবার রাতে কলকাতার মিন্টো পার্কের কাছে গোর্কি সদনের সামনে হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিংহকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পঙ্কজবাবুর বাড়ি হাওড়ার সালকিয়া বাঁধাঘাট এলাকায়। বঙ্গেশ্বর অ্যাপার্টমেন্টে থাকেন ব্যবসায়ীর পরিবার। পরিবারের দাবি, পঙ্কজের সঙ্গে কারও সঙ্গে কোনও শত্রুতা ছিলনা। রাতের কলকাতায় শ্যুটআউটের ঘটনায় রীতিমতো হতবাক ব্যবসায়ীর পরিবারও। তাঁরাও বুঝে উঠতে পারছেন না কি […]
মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রণবানন্দ তোরনের শিলান্যাস বালিগঞ্জে।
কলকাতা,২১ ফেব্রুয়ারি:- ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৫ তম জন্মতিথি উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বালিগঞ্জে তৈরি হবে একটি প্রণবানন্দ তোরণ বা গেট। শুক্রবার সকালে বালিগঞ্জ স্টেশন সংলগ্ন সংঘের চিকিৎসাকেন্দ্রের সামনে তোরনের শিলান্যাস করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। 125 বছর উপলক্ষে স্বামী প্রণবানন্দের স্মরণে যত শীঘ্র সম্ভব এই তোরণ তৈরীর কাজ শেষ […]










