নবান্ন, হাওড়া,১৫ এপ্রিল:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরো ১৭ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই মৃত এবং সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের বাদ দিয়ে ১৩২ জন আক্রান্ত বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন। নতুন করে কোনো মৃত্যুর খবর নেই। সরকারি হিসেবে রাজ্যে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭।এখনো পর্যন্ত সুস্থ হয়ে ৪২ জন বাড়ি ফিরে গেছেন। মুখ্য সচিব জানিয়েছেন এখনো পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ রাজ্য সরকারের কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে নজরদারিতে রয়েছেন সাড়ে সাত হাজারের বেশি মানুষকে কয়ারেন্টাইন সেন্টারগুলো থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
Related Articles
স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ছাত্র-ছাত্রীদের ঋণ দিতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে আবেদন জানিয়েছে রাজ্য।
কলকাতা, ১৮ সেপ্টেম্বর:- রাজ্য সরকার উচ্চশিক্ষার জন্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ঋণ দিতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে আবেদন জানিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি সরকারি এই প্রকল্পটিতে রাজ্যকে সব রকমের সহায়তা করার জন্য ব্যাংকগুলোর কাছে আবেদন জানান বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছাড়া অন্য […]
রাজ্য সরকারি কর্মীদের সুখবর সরস্বতী পূজোয় ছুটি ঘোষণা রাজ্যের।
প্রদীপ সাঁতরা২৭ জানুয়ারি:- রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ৩০ ও ৩১ তারিখ সরস্বতী পুজোর ছুটি সঙ্গে সঙ্গে ২৯ তারিখ অর্থাৎ বুধবারও সরস্বতী পূজার কারণে ছুটি থাকবে সরকারি কর্মচারীদের। বুধবার অর্থাৎ ২৯ তারিখ সারাদিন পঞ্চমী থাকায় বেশিরভাগ জায়গাতেই সরস্বতী পুজো হবে সেইদিন এই কারণে মূলত ছুটি ঘোষণা মাননীয়া মুখ্যমন্ত্রীর।অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র যথাক্রমে ২৯ […]
তৃনমূল অফিস গুঁড়িয়ে দিলো জেসিবি, দাঁড়িয়ে থেকে উচ্ছেদ কোন্নগরের পুরপ্রধানের।
হুগলি, ৮ আগস্ট:- জি টি রোডের যানজট এড়াতে রাতেই চলল উচ্ছেদ অভিযান।বাদ গেলো না শাসক দলের অফিস।কোন্নগর বাগখাল জিটি রোড সংলগ্ন এলাকা থেকে শুরু হয় জি টি রোডের দুই ধারে অবৈধভাবে জবরদখলকারী হকার উচ্ছেদ হল বুধবার রাতে।বহু দোকান ভেঙে দেওয়া হয়। কেন দিনে না করে রাতের অন্ধকারে এই কাজ? কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস জানান, […]








