হুগলি,১৫ এপ্রিল:- আজ সকালে পুরসভার উদ্যোগে নাগরিকদের বাড়িতে গিয়ে র্যান্ডম পরীক্ষা করেন,কারো জ্বর আছে কিনা তা দেখার পাশাপাশি গত কয়েকদিনে কারো কাশি গলাব্যাথা বা অন্য কোনো উপসর্গ দেখা দিয়েছে কিনা তা জিজ্ঞাসা করেন।কোনো উপসর্গ দেখা দিলে হাসপাতালে গিয়ে চিকিৎসা করার কথাও বলা হয়।উত্তরপাড়া সখের বাজার এলাকা থেকে শুরু হয় স্ক্রিনিং। পুরসভার মেডিকেল অফিসার জানান, হাসপাতালের ফিভার ক্লিনিকে যে পরীক্ষা হয় সেটাই বাড়িতে ঘুরে করা হচ্ছে।স্বাস্থ্যকর্মিরা বাড়ি বাড়ি ঘুরে রিপোর্ট সংগ্রহ করবেন।তা স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেন। অকারনে বাইরে না বেরোতে বলেন।খুব প্রয়োজনে বেরোলেও মাস্ক পরে সামাজিক দূরত্ব বজার রাখতে অনুরোধ করেন।চেয়ারম্যান জানান,পুরসভা পাঁচটা থার্মল গান কিনেছে।যা দিয়ে পুরসভার সমস্ত জায়গায় বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্ক্রিনিং করার কাজ চলবে।এরজন্য চারটি জোন ভাগ করা হয়েছে।এই কাজের জন্য স্বাস্থ্য কর্মিদের চারটি দল গঠন করা হয়েছে। এর ফলে শহরবাসীর মনে যে আতঙ্ক তা দূর হবে।অনেক সময় করোনা ভাইরাসে আক্রান্ত হলেও প্রাথমিক ভাবে কিছুই বোঝা যাচ্ছে না।সেসময় যারা আক্রান্তের সংস্পর্শে আসবেন তারা সংক্রামিত হতে পারেন। থার্মল স্ক্রিনিং এবং চিকিংসকদের পরামর্শের ফলে সেই অনিশ্চয়তা কাটবে।ভয়ও দূর হবে। পুরসভার এই উদ্যোগে খুশি শহরবাসী।
Related Articles
রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়েছে – সুব্রত মুখোপাধ্যায়।
কলকাতা , ২৭ মার্চ:- রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করল তৃণমূল কংগ্রেস। আজকের তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে প্রবীণ তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, সংশ্লিষ্ট বুথ এলাকার বাইরে বাসিন্দাদের বুথ এজেন্ট হিসেবে নিয়োগ করা যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এটা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। এর ফলে রাজ্যের অবাধ ও […]
বিদ্যুৎপৃষ্ট হয়ে চার লুপ্তপ্রায় পাখির মৃত্যু, তড়িঘড়ি ব্যবস্থা বিদ্যুৎ দপ্তরের।
হুগলি, ২৫ ডিসেম্বর:- আজ সকালে বৈদ্যবাটি ১১ নম্বর রেল গেটের পশ্চিম পারে হঠাৎই ২ তো পাখি কে ওপর থেকে পড়ে যেতে দেখে স্থানীয়রা। কি কারণে সেগুলো পরে গেলো তারা বুজে উঠতে পারিনি। পরে ওই জায়গায় আবারও ২ টি পাখিকে ওপর থেকে পড়তে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ মাঝে মধ্যেই সেখানে কাক, পায়রা, শালিক, চড়ুই পাখি মরে […]
বিনা অনুমতিতে মাঠ নেবার প্রতিবাদে বিক্ষোভ ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দাদের ।
হুগলি , ৫ এপ্রিল:-হেলিপ্যাড তৈরি হবে তাই বিনা অনুমতিতে মাঠ নেবার প্রতিবাদে বিক্ষোভ ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দাদের । হুগলীর শেওড়াফুলি রাজবাড়ী মাঠের ঘটনা। তাদের অভিযোগ আগামী মঙ্গলবার শেওড়াফুলিতে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর একটা রেলি আছে,তার জন্য এলাকার স্কুলের খেলার মাঠে হেলিপ্যাড তৈরি করবে বলে অভিযোগ। কিন্তু সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে এলাকার স্কুলের মাঠটি বলে দাবি […]







