সুদীপ দাস,১৪ এপ্রিল:- লকডাউনে মুখ থুবরে পড়েছে চৈত্র সেলের বাজার। বাংলা ক্যালেন্ডারের শেষ মাসের এই সেল মূলতঃ রেডিমেড পোষাক ব্যাবসায়ীদের জন্যই। জামা-কাপড় বিপনীদের কাছে বছরে দুটো মরসুম। দূর্গা পুজোর পর “চৈত্র সেল”। পুজোর বাজারে লোকসানের মুখ দেখলেও চৈত্র মাসে মিলত লক্ষ্মী লাভ। কিন্তু করোনা ঠেকাতে সরকার লকডাউনের নির্দেশ চৈত্র সেলে জল ঢেলেছে। চৈত্র মাসের ১ম সপ্তাহের পরই শুরু হয়ে যায় লকডাউন। বাধ্য হয়েই ঝাঁপ বন্ধ করতে হয়। দোকানিদের। ১লা বৈশাখে যে পোষাক পরে মানুষ রাস্তায় বের হতো তা আজ দোকানেই বন্দি। চৈত্র সেলে বহু দোকান মালিকই পুজোর মরসুমে বিক্রি না হওয়া পোষাক তুলনামূলক কম দামে বিক্রি করে দেন। ঝারপোঁছ করা সেইসমস্ত পোষাক বন্ধ দোকানের হ্যাঙয়ারেই ঝুলছে। তাই এবারের বাংলা নববর্ষ পোষাক ব্যাবসায়ীদের কাছে যেন অশুভের বার্তা নিয়ে এসেছে। তাঁদের আশঙ্কা এবারের পুজোর বাজারও করোনা গ্রাস করবে !!
Related Articles
বিসর্জনের সময় উল্টে গেল নৌকা , বেলডাঙায় ডুবে মৃত ৫
মুর্শিদাবাদ , ২৭ অক্টোবর:- মুর্শিদাবাদে বেলডাঙা আজ বিজয় দশমীর দিন নৌকা ডুবে ডুমনি ঘাটে মৃত্যু হল পাঁচজনের জানা যাচ্ছে বহু পুরনো হাজরাবাড়ী প্রতিমা নিয়ে দুটি নৌকার উপর বসিয়ে প্রদক্ষিণ করানো হয় কিন্তু দুটো নৌকার মধ্যস্থলে যোগাযোগ বিচ্ছিন্ন হয় যাওয়ার ফলে প্রতিমাসহ বেশ কিছু জন জলে ডুবে যায়। যারা সাঁতার জানে তারা প্রাণে বাঁচে কিন্তু পাঁচজনের […]
অনুষ্কার শুভেচ্ছা প্রোটিয়া তারকা ক্রিকেটারের স্ত্রীকে !
স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই:- তৃতীয় বারের জন্য বাবা হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। ক্রিকেটার ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা। অভিনন্দন জানিয়েছেন অন্যান্য নেটিজেনরা। গর্ভবতী এবি ডিভিলিয়ার্সের স্ত্রী সে খবর ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে নিজের ছবি […]
প্রাইভেট টিউশন বন্ধে, ২০০ জন শিক্ষককে চিহ্নিত করে নোটিশ পাঠালো শিক্ষা দপ্তর।
কলকাতা, ২৬ আগস্ট:- শুধু হুঁশিয়ারী দিয়ে ক্ষান্ত নয়। রাজ্যের সরকারি ও সরকারি সহায়তা প্রাপ্ত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ এবার অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। প্রথম পর্যায়ে এধরণের কাজের সঙ্গে যুক্ত প্রায় ২০০ জন শিক্ষককে চিহ্নিত করে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে বলে বিদ্যালয় শিক্ষা দফতর সূত্রে জানা গেছে। […]







