তরুণ মুখোপাধ্যায়,২ এপ্রিল:- প্রতিদিন দুশো গরিব মানুষের হাতে খাদ্যবস্তু তুলে দিচ্ছেন রিষড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিত দাস ।অভিজিত বাবু জানালেন যেভাবে আমাদের দেশে করোনার মতো মারণ রোগ থাবা বসিয়েছে তাতে মানুষ দিশেহারা। এই অবস্থায় সকল মানুষকে ঘরের মধ্যে লকডাউনে থাকতে হচ্ছে । ফলে সব থেকে সংকটের মধ্যে পড়েছেন যে সমস্ত মানুষ যারা দৈনিক মজুরিতে চাকরি করেন । তাদের অবস্থা সঙ্গিন। এই অবস্থায় আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন এই বিপদের দিনে যাতে কোন মানুষ অভুক্ত না থাকে । তার জন্য সমস্ত দলীয় কর্মীদের বলেছেন এ ব্যাপারে তোমাদের এগিয়ে আসতে হবে । তার জন্য আমরা প্রতিদিন ১৬ নম্বর ওয়ার্ডের গরিব মানুষদের হাতে খাদ্যবস্তু তুলে দিচ্ছি। চাল ডাল সোয়াবিন কয়েকটা করে পোল্ট্রির ডিম মানুষদের হাতে দেয়া হচ্ছে। যাতে তার একটু ডাল ভাত ডিম সেদ্ধ দিয়ে একটা করে দিন কাটাতে পারে । আমাদের আশা খুব শীঘ্র দেশ থেকে এই মারণব্যাধি চলে যাবে এবং আমরা আবার সকলে সুন্দর সুখী জীবন যাপন করতে পারবো। আমরা বিশ্বাস করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিষ্ঠা এবং মানুষের প্রতি দরদ দিয়ে পাশে আছেন তাতে আমরা এই লড়াইতে জয়ী হবোই ।
Related Articles
নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ প্রতিবাদ দেখালো ছটি সার্ভিসের আধিকারিকরা।
কলকাতা , ১০ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার কেবলমাত্র ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ আধিকারিকদের জন্য নতুন বেতনক্রম ও অন্যান্য সুবিধা প্রদানের কথা ঘোষণা করায় সমতুল পরীক্ষা দিয়ে আসা আরো ছটি সার্ভিসের আধিকারিকরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে নিযুক্ত রাজস্ব, খাদ্য, শ্রম, এমপ্লয়মেন্ট, সমবায় এবং অডিট একাউন্ট সার্ভিসের মোট 4000 আধিকারিকদের যৌথ মঞ্চের তরফে এই বৈষম্য […]
জাঙ্গিপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে।
হুগলি, ২০ মে:- হুগলির জাঙ্গীপাড়ায় বুথে কাজ করতে আসা এক ITBP র এক কনস্টেবলের বিরুদ্ধে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ও পরিবার ও প্রতিবেশী দের মার ধরের অভিযোগ ওই জওয়ানের বিরুদ্ধে ।জওয়ানকে গাছে বেঁধে রেখে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। জাঙ্গিপাড়া থানার পুলিস উদ্ধার করে নিয়ে আসে। থানার […]
ঝড়ের আগাম সতর্কতায় যাত্রী পারাপার নৌকা নদী পাড়ে বেঁধে রাখা হলো।
হুগলি , ২৫ মে:- গত বছর আমফানের তান্ডবে নদী পাড়ে রাখা দুটি নৌকা নিখোঁজ হয়, এবং বেশ কয়েকটি নৌকা ব্যাপক হারে ক্ষতিগ্রস্থ হয়। সেই থেকে শিক্ষা নিয়ে এবারে আগাম সতর্কতায় যাত্রী পারাপারে নৌকা গুলিকে নদী পাড়ে তুলে রেখে একটার সাথে আর একটা বেঁধে রাখা হলো। হুগলী শ্রীরামপুর ব্যারাকপুর ফেরি পারাপারের এমনই ছবি দেখা গেলো। গতবারে […]







