সুদীপ দাস ,চুঁচুড়া,২৮ মার্চ:- তিন মাস বয়স থেকেই হাসপাতালের মুখ দেখছে ছোট্ট নীল, কারণ এই ছোট্ট বয়স থেকেই থ্যালাসেমিয়া আক্রান্ত মগরার সুকান্তপল্লীর নয়ন মিস্ত্রি ও মুক্তা মিস্ত্রির একমাত্র পুত্র নীল মিস্ত্রি। তিন মাস বয়স থেকেই এই রোগের কারণে রক্ত নিতে তাদের ছুটে যেতে হতো কলকাতার পি জি তে। সেই মতন এই মাসেও রক্ত নেওয়ার দিন ছিল এই কদিন আগেই, কিন্তু হায়রে কপাল , দেশজুড়ে লকডাউনের ফলে আর কলকাতা যাওয়া হয়নি নীলের। তারপর থেকেই মগরা ও তার আশেপাশে যত হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তাতে রক্তের খোঁজ শুরু করেন পিতা নয়ন মিস্ত্রি, কিন্তু লকডাউন এর জন্য শুন্য ব্লাডব্যাংক,সব জায়গা থেকেই নিরাশ হয়ে ফিরতে হয় তাদের।
হঠাৎই মুখ তুলে চান উপরওয়ালা ,মগরা ২নম্বর পঞ্চায়েতের উপপ্রধান রঘুনাথ ভৌমিক জানতে পারেন B+ রক্ত খুঁজছেন এই দম্পতি, নিজের রক্তের গ্রূপের সাথে মিলে যাওয়ায় তিনি আস্বস্ত করেন দম্পতিকে যে তাদের সন্তানের জন্য তিনি রক্ত দেবেন। সেইমতন আজ মগরা বিডিও-র তরফ থেকে ব্যাবস্থা করে দেওয়া হয় এম্বুলেন্স এর,যাতে করে ছোট নীলকে ও তারা পিতামাতা সহ রঘুনাথ বাবু আসেন চুঁচুড়া ইমামাবারা সদর হাসপাতালে। সেখানেই রঘুনাথ বাবুর থেকে ব্লাড ব্যাংকে সংগ্রহ করা হয় B+ রক্ত, যা আর কিছুক্ষন পরেই যাবে ১বছর ৯ মাসের ছোট্ট নীলের শরীরে। রঘুনাথ বাবুকে বারংবার ধন্যবাদ জানিয়েছেন নয়ন বাবু।Related Articles
ঝাড়গ্রম পৌঁছালো করোনা ভ্যাকসিন
ঝাড়গ্রাম , ১৩ জানুয়ারি:- ঝাড়গ্রাম শেষপর্যন্ত প্রতীক্ষার অবসান। ঝাড়গ্রাম জেলায় এসে পৌঁছালো করোনা ভ্যাকসিন। ঝাড়গ্রামে এদিন দুপুর তিনটে নাগাদ কোভিশিল্ড এসে পৌঁছাল ঝাড়গ্রামে। ভ্যাকসিন গুলিকে জেলা স্বাস্থ্য দপ্তরের ভ্যাকসিন ডিপার্টমেন্টে মজুদ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় এদিন ঝাড়গ্রামের জন্য ৯৫০০ টি ভ্যাকসিন এসে পৌঁছেছে। ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন, সারা রাজ্যের পাশাপাশি […]
পুলিশের নজরদারিতে হাওড়ার রাস্তাঘাটে প্রকৃত লকডাউনের ছবি চোখে পড়ছে।
হাওড়া,২৩ এপ্রিল:- লকডাউন পালন করতে হাওড়ার হটস্পটগুলিতে কড়া করা হয়েছে পুলিশি ব্যাবস্থা। রাস্তায় চলছে নাকা চেকিং। বাজারেও রয়েছে কড়া নজরদারি। বাজার করতে আসা সকলকেই সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে বারবার অবগত করানো হচ্ছে। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে, নজরদারি আরও বাড়ানো হয়েছে। লকডাউন ভাঙলেই গ্রেপ্তার করা হচ্ছে। চলছে রূটমার্চও। জমায়েত রূখতে ও দূরত্ব […]
জুটমিলের মধ্যে শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চন্দননগরে।
হুগলি ,৩ জানুয়ারি:- জুটমিলের মধ্যে শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চন্দননগরে।গোন্দলপাড়া জুটমিলের শ্রমিক সঞ্জয় দাসের নাইট ডিউটি ছিল।কাজ করত পাটঘরে।কাজের জন্য ওপর থেকে পাট নামিয়ে হাপিয়ে যাওয়ার পর বসেছিল।পরে আবার পাট নামানোর আগে ওপর থেকে পাটের গাট তার গায়ে পড়ে যেতেই যন্ত্রনায় কাতরাতে থাকে।সংগে সংগে সহযোগিরা তাকে মিলের ডিসপেন্সারিতে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় […]








