হুগলি ,২৮ মার্চ:- বেরাতে গিয়ে আটকে পড়া ৫০ জনকে বিমানে করে ঘরে ফেরালেন শ্রীরামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে লক ডাউনের আগে রিষড়া গ্রাম পঞ্চায়েতের বামুনারী গ্রামের বাসিন্দাদের ঘরে ফেরান। শুধু তাই নয় দিল্লী থেকে দমদম বিমান বন্দর হয়ে ঘরে ফেরার আগে প্রতিবেশীদের শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তাদের হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেন সাংসদ।প্রতিবেশীরা জানিয়েছেন প্রতি বছরের মতো স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে পাড়ার পরিবারগুলি পাঞ্জাব হয়ে হিমাচল হয়ে দিল্লী ঘুরে ঘরে ফেরার কথা ছিল। কিন্তু করোনা ত্রাসে লকডাউনের গেরোয় তারা অতি কষ্টে দিল্লীতে পৌছান। রবিবার বিকালে দিল্লী থেকে ফেরার কোন উপায় না পেয়ে পঞ্চায়েতের উপপ্রধান গৌতম চক্রবর্তী কে ফোন করেন আটকে থাকা গ্রাম বাসীরা। গৌতম ফোন করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে জানাতেই তিনি এক লপ্তে ৫০টি টিকিটের ব্যবস্থা করে আটকে থাকা ৫০জন পর্যটককে বাড়িতে ফেরান। উদ্যোক্তা তারক দাস বলেন, কল্যাণ বন্দ্যোপাধযায়ের মতো সাংসদ আমাদের পাশে না দাঁড়ালে আমরা হয়ত এই কঠিন সময়ে ঘরে ফিরিতে পারতাম না।যাই হোক তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় সব সম্বব হয়েছে।সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের নেত্রী যে ভাবে রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করছেন। তাঁকে দেখে অনুপ্রাণিত হচ্ছি।
Related Articles
লোকাল ট্রেন চালানোর দাবিতে রেল অবরোধ হুগলির বৈদ্যবাটি , শেওরাফুলি ও রিষড়া স্টেশনেও।
হুগলি , ২ নভেম্বর:- শনিবার হাওড়া স্টেশনে যাত্রীদের মারধরের অভিযোগ পাশাপাশি লোকাল ট্রেন চালানোর দাবিতে রেল অবরোধ হুগলির বৈদ্যবাটি ও শেওরাফুলি স্টেশনে। সাধারণ যাত্রীদের জন্য ট্রেনের দাবিতে আবারো অবরোধে সামিল সাধারন যাত্রীরাই। সকাল ৭.৩০ থেকে অবরোধে বসে তারা। এতে মহিলা যাত্রীরাই ছিল সংখ্যায় বেশী। রেল লাইনের উপর লোহার স্লিপার , গাছের গুঁড়ি ফেলার পাশাপাশি জি,টি,রোড […]
লোকসভা ভোটের আগে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- লোকসভা ভোটের আগে জঙ্গল মহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের শেষেই জঙ্গলমহলের ছের জেলায় সফর করবেন তিনি। এমনটাই খবর নবান্ন সূত্রের। এই সফর থেকেই ১০০ দিনের কাজের টাকা দেওয়ার প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। বাংলার প্রায় ২৫ লক্ষ মানুষ কেন্দ্র সরকারের ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করেও তাঁদের প্রাপ্য মজুরি […]
ভোজ্য তেলের ট্যাঙ্কার উল্টে বিপত্তি হাওড়ায়।
হাওড়া, ২৬ সেপ্টেম্বর:- হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের জয়পুর বিল এলাকায় ভোজ্য তেলের ট্যাংকার উল্টে ঘটলো বিপত্তি। এর জেরে মঙ্গলবার বন্ধ হয়ে যায় হাওড়ার দিক থেকে ডানকুনি যাওয়ার রাস্তা। ঘটনাস্থলে যায় দমকল ও পুলিশ। দুর্ঘটনায় আহত হয় ট্যাঙ্কার চালক। জানা গেছে, ওভারটেকিংয়ের জেরেই দুর্ঘটনাটি ঘটে। Post Views: 374








