হাওড়া , ১০ আগস্ট:- বালির ঘোষপাড়ায় স্থানীয় বাগপুকুরে এক বিদেশি পাখির আগমন ঘিরে সেখানে ভীড় জমিয়েছেন উৎসাহী মানুষ । রবিবার সকাল থেকে পাখিটিকে ওই এলাকায় একটি গাছের ডালে বসে থাকতে দেখা যায় । আগন্তুক বিদেশি পাখি দেখতে শুধু পক্ষীপ্রেমীরাই নন , অনেক ফটোগ্রাফাররাও ছবি তুলতে ছুটে আসছেন সেখানে । ফটোগ্রাফাররা ক্যামেরায় লেন্সবন্দি করছেন সেই দৃশ্য । পাখিটির নাম আমেরিকান উড ডাক বলে মনে করছেন পক্ষীবিদরা । তাঁরা মনে করছেন এই বিদেশি পাখি কারও বাড়িতে হয়তো পোষা ছিল। ডানা বাড়তেই পাখিটি খোলা প্রকৃতিতে পালিয়ে এসেছে । ফটোগ্রাফাররা গতকাল থেকে এই পাখিটির বিশেষ বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি করার জন্য ভিড় জমাচ্ছেন । এলাকার লোকেরাও সেখানে ভীড় জমিয়েছেন । বালি ঘোষপাড়ার পুকুর ধারে পুকুরের একটি গাছের ডালে একইভাবে বসে আছে পাখিটি । হাওড়ার বাইরে থেকেও প্রচুর পক্ষীপ্রেমী মানুষ পাখিটির ছবি ক্যামেরায় ফ্রেমবন্দি করছেন।
Related Articles
আতঙ্কের নাম করোনা ,দুই রোগী কে সন্দেহ হওয়ায় বেলেঘাটা আই ডি হাসপাতালে পাঠানো হলো।
হুগলি, ১৬ মার্চ :- এবার হুগলীর উত্তরপাড়ায় করোনার ধাবা।করোনা সন্দেহে দুই রোগীকে বেলেঘাটা আই ডি তে রেফার করলেন উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। গতকাল গভীর রাতে টুস্টু বাগ (৪৮) জনায়ের বাসিন্দা,সম্প্রতি মুম্বাই থেকে বাড়ী ফেরে, তার পরই জ্বর, সর্দি,কাশি গতকাল রাতে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে,ডাক্তারদের সন্দেহ হওয়ায় বেলেঘাটা আই ডি তে পাঠানো হয়।পরিবারের […]
জেলা স্তরের পর এবার রাজ্যস্তরে ও প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২ সেপ্টেম্বর:- জেলা স্তরের পর এবার রাজ্যস্তরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ সেপ্টেম্বর বুধবার নবান্ন সভা ঘরে এই বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে সব মন্ত্রীদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। থাকবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সব দপ্তরের সচিবর। যুগ্ম সচিব স্তর পর্যন্ত প্রতেকেই ওই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিজি মনোজ মালাব্য […]
বেহাল রাস্তা সারানোর দাবিতে ডিওয়াইএফআই এর পথ অবরোধ হওয়ায়।
হাওড়া, ২৪ জানুয়ারি:- দীর্ঘদিন ধরে হাওড়ার বেনারস রোডের বামুনগাছি ব্রিজের রাস্তা রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজের উপরে বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত এই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ পথচলতি মানুষকে। অবিলম্বে ব্রিজের রাস্তা সারাইয়ের দাবিতে সোমবার সকালে অফিস টাইমে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন ডিওয়াইএফআই কর্মীরা। প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পরে পুলিশ এসে […]








