তরুণ মুখোপাধ্যায় ,২৭ মার্চ:- যিনি অধিনায়ক হবেন তাকেই তো সামনে থেকে লড়াইটা করতে হয় সেই বিষয়টা আবার প্রমাণ করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায। এদিন তিনি কলকাতার বিভিন্ন জায়গায় গিয়ে যারা দিন আনে দিন খায় এমন সমস্ত মানুষদের হাতে ত্রাণসামগ্রী এবং খাদ্যবস্তু তুলে দিলেন। এদিন বিকেলে তিনি আলিপুর বডিগার্ড লাইন গিয়ে যে সমস্ত রিকশাচালক গরীব মানুষরা সেখানে থাকেন তাদের হাতে খাদ্য সামগ্রী সামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশ কমিশনার কে সঙ্গে নিয়ে আলিপুর বডিগার্ড লাইনে চলে যান সঙ্গে থাকেন স্থানীয় কাউন্সিলর এবং তার তত্ত্বাবধানে প্রত্যেকটি গরিব মানুষের হাতে খাবার তুলে দেয়া হয় ।এরপরই মুখ্যমন্ত্রী চলে যান কালীঘাটে সেখানকার নাইট শেল্টার যারা আছেন সেখানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কে সঙ্গে নিয়ে সেই সমস্ত আশ্রয়হীন মানুষদের হাতে ত্রান সামগ্রী এবং খাদ্যবস্তু তুলে দেওয়া হয়।
আমরা এই বিপর্যয়ের দিনগুলিতে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনিসামনে থেকে লড়াই করেন গত পরশু তিনি বিভিন্ন হাসপাতালগুলিতে যান যেখানে আমাদের ডাক্তার বাবু এবং স্বাস্থ্যকর্মীরা একদম সামনে থেকে দাঁড়িয়ে করোনার মতো ভয়ঙ্কর বিপদের মোকাবিলা করছেন তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছিলেন আমি তোমাদেরই লোক। গতকাল তিনি বিভিন্ন বাজার গুলি ভিজিট করেন যেখান থেকে সাপ্লাই লাইনটা আসেএবং এই সাপ্লাই যাতে সাধারন মানুষ ঠিকমতো পেতে পারেন সেই ব্যাপারে তিনি নজর দেন। এবং সেখানে দাঁড়িয়ে তিনি খোঁজ-খবর নিয়েছেন। পোস্তা বাজারে তিনি বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন এবং ব্যবসায়ীদের তাকে আশ্বস্ত করে বলেন কোনরকম খাদ্যবস্তুর কোন অভাব হবে না ।আজকেও তিনি এই বিপদে ঠান্ডা ঘরে না বসে থেকে সোজা তিনি কলকাতার বিভিন্ন রাজপথে চলে যান। যেখানে দিন আনি দিন খাই মানুষ গুলো রয়েছেন। আমাদের মতন মানুষ যাদের অন্তত অন্নের সংস্থান আছে যাদের মাথার উপর ছাদ আছে কিন্তু যাদের দিন আনে দিন খায় প্রতিদিনের ইনকামএ তাদের দিন চলে যাদের মাথার উপর ছাদ নেই তারা কিভাবে এই ভয়াবহ যে বিপর্যয় নদিন কাটাচ্ছেন তা সরেজমিনে তাদের মধ্য পৌঁছে যান।Related Articles
পড়ুয়াদের ঋণের সুযোগ করে দিতে জেলায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের শিবিরের আয়োজন রাজ্যের।
কলকাতা, ২ এপ্রিল:- স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে আরও বেশি সংখ্যক পড়ুয়াকে ঋণ পাওয়ার সুযোগ করে দিতে জেলায় জেলায় বিশেষ শিবির আয়োজন করা হবে। রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অগ্রগতি নিয়ে আজ মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ নবান্নে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন।সেখানেই তিনি এই মর্মে নির্দেশ দেন বলে প্রশাসনিক সূত্রে […]
সংক্রমণ ছড়ানো আটকাতে কোয়ারেন্টাইন লিভ আনলো শিক্ষা দফতর ৷
কলকাতা, ১৫ জানুয়ারি:- রাজ্যের সরকারি ও সরকারী সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীরাই কোয়ারেন্টাইন লিভ পাবেন। এই নিয়ে পূর্ববর্তী নির্দেশিকায় বিভ্রান্তির জেরে শিক্ষা দফতর সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, জনস্বাস্থ্যের কথা চিন্তা করে সংক্রমণ ছড়ানো আটকাতে কোয়ারেন্টাইন লিভ আনা হয়েছে৷ তাই কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর বাড়ির সদস্যের কেউ করোনায় আক্রান্ত হলে তিনি […]
রেঁধে খাওয়া উৎসবে শামিল বলাগড়ের প্রায় ১০০ টির বেশি পরিবার।
> হুগলি , ১৯ জানুয়ারি:- হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত দক্ষিণ গোপালপুরে স্থানীয় বাসিন্দারা রীতি মেনে আনুমানিক ২০০ বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে মা রক্ষাকালী পূজার মধ্যে দিয়ে। পুজো দেওয়ার পরে রেঁধে খাওয়া উৎসব হয় সকল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রায় ১০০ টির বেশি পরিবার এই উৎসবে শামিল হন। আতপ চালের ভাতের পাশাপাশি নানান রকম জিনিস […]








