চিরঞ্জিত ঘোষ,২৭ মার্চ:- লকডাউন এর কারণে বাজার থেকে চাল এবং মুড়ি যোগান আস্তে আস্তে কমতে শুরু করেছে । ইতিমধ্যেই ধানকল গুলি বন্ধ হয়ে যাওয়ায় এবং ট্রান্সপোর্টে মাল না আসায় চালের যোগান যথেষ্ট কমে গেছে। এবং কিছু কিছু জায়গায় চালের দাম বাড়তে আরম্ভ করে দিয়েছে । দোকানদারদের কথায় যদি যোগান কম থাকে তাহলে আমরা কি করবো। আমরা যে দামে মাল কিনছি তার উপরে কিছুটা লাভ দেখে তো বিক্রি করতে হচ্ছে ।অন্যদিকে ডানকুনি বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বাঙালির জলখাবারের অন্যতম খাদ্য হচ্ছে মুড়ি । সেই মুড়ি ও গত দুদিন ধরে বাজারে আসছে না। ফলে সাধারণ বাঙালিদের জলখাবারে মুড়ির বদলি হিসেবে অন্য কিছ করতে হচ্ছে গৃহিণীদের । মুড়ি বিক্রেতাদের বক্তব্য মাল আসছে না গত দুদিন ধরে।কারখানা কাজ হয়নি যার জন্য মুড়ি খদ্দেরদের দেওয়া যাচ্ছে না । গাড়ি আসেনি এটাও অন্যতম কারণ। অন্যদিকে ডানকুনির বাজারগুলিতে কাঁচা সব্জি যোগান কিন্তু যথেষ্ট রয়েছে। আলু পিয়াজ সবজি টমেটো গাজর কাঁচালঙ্কা ঝিঙে লাউ সমস্তর যোগান কিন্তু রয়েছে। দোকানদারদের বক্তব্য হচ্ছে মানুষ গত দুদিন ধরে তাদের চাহিদার থেকে অনেক বেশি জিনিস বাড়িতে গিয়েছেন।তাদের আশঙ্কা যখন মালের যোগান যখন কমে আসবে তখন বাজারে অভাব দেখা দিতে পারে । এব্যাপারে প্রশাসন কে কঠোর নজর দিতে হবে।
Related Articles
সুপ্রিমকোর্টে যাচ্ছে রাজ্য এবং কমিশন।
কলকাতা, ১৬ জুন:- সুপ্রিমকোর্টে যাচ্ছে রাজ্য এবং কমিশন। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে দায়ের হতে চলেছে মামলা। আজ রাত বা কালকের মধ্যেই হবে ই-ফাইলিং করা হবে। সোমবার সুপ্রিমকোর্টের দৃষ্টি আকর্ষণ এর সম্ভবনা। গতকাল হাইকোর্ট এর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সব জেলায় সেন্ট্রাল ফোর্স মোতায়েন সংক্রান্ত নির্দেশকে চ্যালেঞ্জ করেই, দায়ের হতে চলেছে মামলা। Post Views: 539
করোনা সংক্রমণ রুখতে হাওড়ার কন্টেনমেন্ট জোনে কড়া নজরদারি পুলিশের।
হাওড়া, ১৭ জুন:- করোনা সংক্রমণ রুখতে হাওড়ার কন্টেনমেন্ট জোনগুলিতে আজ থেকে কড়া নজরদারি শুরু করল পুলিশ। এলাকাগুলি চিহ্নিত করে নাকা চেকিং চলছে। কোথাও গার্ডরেল দিয়ে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতেই হাওড়ায় কন্টেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে কঠোর প্রশাসন। হাওড়ায় ক্রমশ কমছে করোনা সংক্রমণের হার। তার মধ্যেও এই জেলায় দৈনিক […]
বিষ্ণুপুরের করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী ঘুরিয়ে দিলেন স্বাস্থ্য দপ্তরের গাড়ি , বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ।
বাঁকুড়া , ১৭ আগস্ট:- বিষ্ণুপুরের এক করোনা আক্রান্ত মহিলা স্বাস্থ্য দপ্তরের গাড়ি ফিরিয়ে দিলেন । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের গোয়ালাপাড়া এলাকায় । স্থানীয় সুত্র জানতে পারা যায় , গতকাল পেশায় স্বাস্থ্যকর্মী এক মহিলার করোনা রিপোর্ট পজিটিভ আসে । এরপর ওই মহিলাকে কোভিড […]







