তরুণ মুখোপাধ্যায় ,২৭ মার্চ:- করোনার ভয়াবহতা থেকে রিষড়া বাসীকে সজাগ থাকার অনুরোধ জানালেন রিষড়া পুরসভার কাউন্সিলার মনোজ গোস্বামী। মনোজবাবু বলেন করোনা মহামারীর রূপ নিয়েছে সারা পৃথিবী জুড়ে । আমাদের রাজ্যের মানুষ প্রথম কয়েকদিন এর সম্বন্ধে সজাগ ছিলেন না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো মানুষ এর যে ভয়ঙ্কর রূপ তা অনুধাবন করতে পেরে সজাগ হচ্ছেন। ৯৯ শতাংশ মানুষ এখন ঘরের মধ্যে লকডাউনে রয়েছে। তিনি বলেন প্রশাসনের পক্ষ থেকে জিনিসপত্রের দাম যাতে না বাড়ে বা কৃত্রিম অভাবের সৃষ্টি না হয় তার জন্য লক্ষ্য রাখা হচ্ছে । তার সঙ্গে সঙ্গে তিনি জনসাধারনের কাছে আবেদন করছেন অযথা ভয় পাবেন না। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ।এবং প্রশাসন যে ব্যবস্থা নিচ্ছেন ও নির্দেশ দিচ্ছেন তা না মেনে চলুন । আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে রিষড়ার বিভিন্ন ওয়ার্ডে আমরা এই মহামারীর বিরুধ্যে লড়াই শুরু করছি ।তার সঙ্গে সঙ্গে আমাদের পুরসভার আপৎকালীন যে বাহিনী আছে তারা প্রত্যেকটি ওয়ার্ড গিয়ে জীবানুনাশক তেল স্প্রে ব্লিচিং পাউডার দিচ্ছে । আমরা মনে করি যদি আমরা ঠিক থাকে তাহলে অবশ্যই আমরা করোনার এই ভয়ঙ্কর থাবা থেকে বেরিয়ে আসতে পারবো।
Related Articles
ফের বাজার থেকে আড়াই হাজার কোটি টাকা ঋণ করলো রাজ্য সরকার।
কলকাতা, ১৬ ডিসেম্বর:- মঙ্গলবার ফের বাজার থেকে আড়াই হাজার কোটি টাকা ঋণ করল রাজ্য সরকার। চলতি অর্থবর্ষের মধ্যেই সরকারের ঋণের পরিমাণ পৌঁছবে ৫ লক্ষ কোটি টাকা। বাজার থেকে দেশের যে সাতটি রাজ্য ঋণ নিচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের ঘাড়ে ঋণের বোঝা সবচয়ে বেশি। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময়ে রাজ্যের ঘাড়ে বকেয়া ঋণের পরিমাণ ১ […]
শ্রীরামপুরের সাংসদের গলা নকল করে অশোভনীয় পোস্ট করার অভিযোগ এক ইউ টিউবারের বিরুদ্ধে , মুচলেখা দিয়ে ক্ষমা স্বীকার অভিযুক্তের।
হুগলি, ২ জুলাই:- সোশ্যাল মিডিয়া ইউ টিউবে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে মিমিক্রি করে অশোভনীয় পোষ্ট করার অভিযোগে এক ইউ টিউবার কে জিঞ্জাসাবাদের জন্য আটক করল শ্রীরামপুর থানার পুলিশ। শুক্রবার অভিযুক্ত শ্রীরামপুর থানায় হাজির হয়ে মুচলেকা দিয়ে অন্যায় স্বীকার চেয়েছেন বলে খবর। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম সাজিদ খান ওরফে ফিদা হোসেন। বাড়ি বীরভূম জেলার […]
শিক্ষা ঋণের আবেদন মঞ্জুরে ব্যাঙ্কগুলির সঙ্গে কথা বলতে প্রশাসনকে নির্দেশ রাজ্যের।
কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:- রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রাপকদের শিক্ষা ঋণের বকেয়া আবেদন দ্রুত মঞ্জুর করার ব্যাপারে ব্যাঙ্কগুলির সঙ্গে কথা বলতে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। রাজ্যে আগামীকাল থেকে শুরু হতে চলা দুয়ারের সরকার কর্মসূচির প্রস্তুতিতে তিনি আজ সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। সেখানে নতুন কার্ডের আবেদন মঞ্জুর করার আগে […]










