তরুণ মুখোপাধ্যায় ,২৭ মার্চ:- মিশ্র ভাষাভাষীর শহর হুগলি জেলার রিষড়া।ভারতবর্ষের প্রায় সমস্ত প্রদেশের মানুষ এখানে বসবাস করে । আর এই সমস্ত মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর তৃনমুল পরিচালিত রিষড়া পৌরসভা। বর্তমানে সারা দেশজুড়ে এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে। এই বিপর্যয় পৌরসভা এবং তাদের যে সমস্ত কর্মীরা আছেন তারা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। পৌরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানালেন যে ভয়াভয় এই বিপর্যয়ের মোকাবিলা করার জন্য প্রস্তুত আমরা। রিষড়াবাসীরা জন্য একটি হেল্পলাইন তৈরি করা হয়েছে। যেকোনো সাহায্যের জন্য রিষড়াবাসী এই হেল্প লাইনে যোগাযোগ করতে পারবেন।পুরসভার যে সমস্ত স্বাস্থ্যকর্মী সাফাই কর্মী আছেন তারা ২৪ ঘন্টা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে এই রোগের প্রাদুর্ভাব থেকে শহরবাসীকে রক্ষা করা যায় । পুরপ্রধান জানান এখানকার গরিব মানুষদের জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন রিষড়া পৌরসভা।
যে সমস্ত মজদুররা এই শহরে বাস করেন তাদের পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে যাতে শহরবাসী ভালো থাকতে পারে তার জন্য প্রতিটি রাস্তায় প্রতিটি ওয়ার্ডে প্রতিটি মহল্লায় ব্লিচিং পাউডার সহ প্রতিষেধক স্প্রে করা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে পুরপ্রধান এখানকার যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা আছেন তাদের কাছে আবেদন করেছেন এই বিপর্যয় সাধারণ মানুষ যাতে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ন্যায্য দামে পেতে পারেন তার সে ব্যাপারে তারা যেন লক্ষ্য রাখেন । এই সুযোগে যেন কোন ব্যবসাদার জিনিসপত্রের দাম কৃত্রিমভাবে না বাড়ান সে ব্যাপারে লক্ষ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিজয় বাবুর আশা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে লড়াই শুরু করেছেন যে ত্যাগ তিতিক্ষা মাধ্যমে রাজ্যবাসীকে লড়াই করার আহ্বান জানিয়েছেন তাতে আমাদের সহরের মানুষও যুক্ত হয়েছেন আমাদের লড়াই জারি থাকবে।Related Articles
শারীরিক অসুস্থতার কারণে অরূপ রায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।
হাওড়া , ২৪ জানুয়ারি:- শারীরিক অসুস্থতার কারণে রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়কে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আনা হয়েছে। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে রবিবার সকালে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে আনা হয়। তিনি এই মুহুর্তে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে তাঁর। অরূপ রায়ের অসুস্থতার খবর পেয়ে […]
এনকাউন্টার এবং এনআরসির বিরোধিতা করে এবারে সরাসরি মুখ খুললো হুগলি জেলা হিউম্যান রাইটস জাসটিস এ্যাসোসিয়েশন
হুগলি,১০ ডিসেম্বর:- তেলেঙ্গানা কান্ডে এনকাউন্টার এবং এনআরসির বিরোধিতা করে এবারে সরাসরি মুখ খুললো হুগলি জেলা হিউম্যান রাইটস জাসটিস এ্যাসোসিয়েশনের সদস্যরা। আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চুঁচুড়া ঘড়ির মোড়ে এক সভার আয়োজন করে হুগলি জেলা হিউম্যান রাইটস জাসটিস এ্যাসোসিয়েশন। সংগঠনের জেলা সভাপতি মলয় মজুমদারের উদ্যোগেই মূলত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের মঞ্চে বিশিষ্ট আইনজীবি জয়দীপ মুখার্জী, […]
এমন দিন আসবে মোদি ও শা কে মমতার পায়ে এসে পড়তে হবে – মদন মিত্র।
উঃ২৪পরগনা, ৬ অক্টোবর:- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হলো আজ মহালয়ার পূর্ণলগ্নে পূর্ব পুরুষের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করা হয় গঙ্গার তীরবর্তী অঞ্চল গুলোতে। ঠিক সেই সময়ই বেলঘড়িয়া মানসবাগ সার্বজনীন দূর্গা উৎসব কমিটির পূজো প্রাঙ্গণে চন্ডীপাঠ করলেন স্থানীয় বিধায়ক তথা সংগঠনের সভাপতি মদন মিত্র। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে চন্ডীপাঠ করলেন মদন মিত্র। শ্রদ্ধা ও ভক্তি […]







