কলকাতা ,২৪ মার্চ:- করোনা পরিস্থিতির প্রেক্ষিতে নির্বাচন কমিশন দেশে রাজ্যসভা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। আগামী ২৬ শে মার্চ ১৭ টি রাজ্যের ৫৫ টি রাজ্যসভা আসনে ভোট নেওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেযেহেতু করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশের রেল ও বিমান যোগাযোগ বন্ধ রাখা হয়েছে সে কারণে আপাতত নির্বাচন করা সম্ভব নয়। পরিস্থিতির পুনর্বিবেচনা করে পুনরায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। যদিও এ রাজ্যে রাজ্যসভার ৫ আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। সে কারণে এরাজ্যে রাজ্যসভার ভোটের প্রয়োজনীয়তা আর নেই।
Related Articles
কর্মী খুনের প্রতিবাদ হাওড়া ও হুগলিতেও থানার সামনে বিক্ষোভ বিজেপির।
সোজাসাপটা ডেস্ক , ২ নভেম্বর:- কল্যাণীর গয়েশপুরে দলীয় কর্মী খুনের প্রতিবাদে আজ সব থানায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। হাওড়াতেও বিভিন্ন থানার সামনে চলছে বিক্ষোভ। এদিন হাওড়া, গোলাবাড়ি সহ হাওড়ার বিভিন্ন থানার সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়। হাওড়া থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে দলের নেতা অজয় মান্না, আনন্দ রাই প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গোলাবাড়ি থানার সামনেও […]
ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী গ্রামে ৬ টি বাড়ি ভেঙে তাণ্ডব চালাল হাতি , আতঙ্ক এলাকাজুড়ে।
ঝাড়গ্রাম , ১৬ আগস্ট:- রবিবার ভোর রাত্রি তিনটে নাগাদ আচমকা একটি দাঁতাল হাতি ঢুকে পড়ে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী গ্রামে । এরপর পরপর ৬টি বাড়ি ভাঙচুর করে দাঁতাল হাতিটি তাণ্ডব চালায় । প্রায় এক ঘন্টা ধরে হাতিটি গ্রামজুড়ে তাণ্ডব চালায় । হাতি গ্রামে ঢুকে পড়েছে বলে জানতে পেরে গ্রামবাসীরা ঘুম থেকে উঠে ফটকা […]
দুঃসাহসিক চুরি ব্যান্ডেলে, নগদসহ কুড়ি লক্ষ টাকার জিনিস উধাও।
সুদীপ দাস, ৪ নভেম্বর:- দুঃসাহসিক চুরির ঘটনা ব্যান্ডেলে। মাত্র ২ঘন্টায় নগদ সহ প্রায় ২০লক্ষ টাকার জিনিস উধাও। ঘটনার চারদিন অতিবাহিত হলেও পুলিশ কারোর নাগাল পায়নি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল কুলিপাড়া এলাকায়। ওই এলাকায় বিকাশ স্বর্ণকারের গোটা পরিবার ছট পুজোর দিন সকাল সাড়ে চারটেয় গঙ্গাঘাটে পুজো দিতে যায়। সকাল সাড়ে ছ’টা নাগাদ বাড়ি ফেরে দেখেন সদর […]









