কলকাতা, ২ ফেব্রুয়ারি:- নবান্নে নয় বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে জিটিএ প্রধান অনিত থাপার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে বেশ কিছু দিন ধরে কলকাতায় রয়েছেন অনিত। কিন্তু মুখ্যমন্ত্রীর জেলা সফর সহ একাধিক কর্মসূচির জন্য বৈঠকের সময় মিলছে না বলে প্রশাসনিক সূত্রে খবর। আগামী সপ্তাহের গোড়াতেই মুখ্যমন্ত্রী ত্রিপুরা যাচ্ছেন। তার আগে অনিতের সঙ্গে তাঁর দেখা হওয়ার সম্ভাবনা কম।
এদিকে ৮ তারিখ শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। সেই সময়ই প্রস্তাবিত ওই বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। শুধু পাহাড়ের বর্তমান পরিস্থিতি নয়ে আরও একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান জিটিএ প্রধান। সূত্রের খবর, জিটিএ-র হাতে বিভিন্ন দফতর হস্তান্তর, পাহাড়ের জন্য আলাদা শিক্ষক নিয়োগ কমিশন গঠনের মত বকেয়া বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন অনিত থাপা।








