সুদীপ দাস , ২১ মার্চ:- মেডিকেল স্টোর থেকে শুরু করে অনলাইন ইকমার্স সাইট, মুখ ঢাকার N95 মাস্ক বা সাধারণ সার্জিক্যাল মাস্ক,সবের দামই আকাশ ছোঁয়া। তার সাথে রয়েছে পর্যাপ্ত যোগানের সমস্যা এবং কালোবাজারি। মানুষের এই সমস্যার কথা ভেবে এগিয়ে এসেছে হুগলির চকবাজারের জনা সাতেক উদ্যমী যুবক, কিভাবে সামান্য ২ টাকা খরচ টিস্যু পেপার দিয়ে নিজেই বাড়িতে মাস্ক তৈরি করা সম্ভব তারই প্রশিক্ষণ ও সাথে ২০০-৩০০ মাস্ক ফ্রী তে বিলি করছে তারা নিজের এলাকায়। তাদের মতে আজকের দিনে মানুষের যে নূন্যতম রোজগার তাতে সবার পক্ষে ঢের দাম দিয়ে মাস্ক কেনা সম্ভব নয় আবার বাজারে বিভিন্ন রখম মাস্ক যা হয়তো ব্যাবহারের উপযুক্ত নয় তাও বিক্রি হচ্ছে, এইসব দিক ভেবেই তারা মানুষের সচেতনতার কথা ভেবেই এটি শুরু করেছে। ফ্রীতে মাস্ক ও অতি সহজে মাস্ক বানানোর প্রশিক্ষণ কে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
Related Articles
পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের মেধাশ্রী প্রকল্পে বৃত্তি, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৯ জানুয়ারি:- রাজ্যের অন্যান্য অনিগ্রসর শ্রেণীর পড়ুয়াদেরও রাজ্য সরকার এবার বৃত্তি দেবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মেধাশ্রী নামের ওই প্রকল্পের আওতায় বছরে ৮০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। আজ আলিপুর দুয়ারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন অন্যান্য অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। তবে ছাত্রছাত্রীদের বিপন্ন […]
রাজনৈতিক চালে সরু মোটা চাল নিয়ে চালবাজদের চালাকিতে, চুলাচুলি উপভোক্তাদের ।
নদীয়া,২ মে:- ব্যাংক বাজার রেশন মূলত এই তিন জায়গা বাদে লকডাউন সফল। সকালে প্রাতরাশ সারার আগেই পরিবারের দুজন কনিষ্ঠসদস্য হাজির রেশন দোকানে, অন্যজন ব্যাংকের লাইনে লাইন দোরগোড়ায় এলে পরিবারের প্রধান হাজির, এভাবেই চলছে খাদ্য সংগ্রহ। প্রয়োজন থাকুক আর নাই থাকুক খাদ্য মজুদ রাখতে হবে ঘরে তাই এতদিন যারা রেশন তুলতেন না,তারাও বাড়ির কাজের মাসিকে […]
বাঁকুড়ার সভায় বিস্ফোরক কল্যাণ , অমিত মালব্যকে অশিক্ষিত অপদার্থ লোক বলে আক্রমণ।
বাঁকুড়া ,২৪ জানুয়ারি:- ভিক্টোরিয়া মেমোরিয়ালে মুখ্যমন্ত্রীর মুখে জয় বাংলা স্লোগানের বিনিময়ে অমিত মালব্য টুইট প্রসঙ্গে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে তৃনমূল যুব কংগ্রেসের কর্মী সম্মেলনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, অমিত মালব্য একটি অশিক্ষিত অপদার্থ লোক বলে একথা বলেন। বাইরের থেকে তিনি এসে কি করে জানবেন বাংলার সেন্টিমেন্ট। লজ্জা করেনা। অপসংস্কৃতির ধারক বাহক। তিনি একটা […]







