তরুণ মুখোপাধ্যায় , ২০ মার্চ:- মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সকলকে করোনার ভয়াবহ বিপদ রুখে দাঁড়াতে হবে। সরকার এর বিরুদ্ধে যেমন একদিকে সচেতনা বারবার চেষ্টা করছে তেমনি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত বিভাগ তাদের পরিকাঠামো দিয়ে কিভাবে রোখা যায় তার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। তারই অঙ্গ হিসেবে এদিন সন্ধেয় রিষড়া পৌরসভার পক্ষ থেকে এখানকার পশ্চিম রেলপাড়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে পুরপ্রধান বিজয় সাগর মিশ্রের নেতৃত্বে মানুষকে সচেতন করার আহ্বান জানানো হলো । তার সঙ্গে সঙ্গে এখানকার প্রত্যেকটি পথচলতি মানুষ ও ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হল করোনা প্রতিষেধক মাস্ক । পুরপ্রধান বিজয় সাগর মিশ্র সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়ে বলেন পশ্চিমবঙ্গ সরকার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে এই মারণ রোগ সম্বন্ধে মানুষকে সচেতন করছে। তার আশা রিষড়াবাসী এই অভিযানে এগিয়ে আসবেন এবং তারা মানুষকে সচেতন করবেন এবং নিজেরা সুস্থ থাকবেন এই ভয়াবহ মরণ রোগ থেকে। এদিনের অভিযানে পুরপ্রধানের সঙ্গে সমস্ত পুর সদস্যরা উপস্থিত ছিলেন।
Related Articles
রাজ্যের প্রায় দু হাজার পরিবারের হাতে জমির মালিকানা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- রাজ্যের প্রায় ২ হাজার পরিবারের হাতে উদ্বাস্তু কলোনির জমির মালিকানা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কাল, ১০ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ‘ফ্রি হোল্ড টাইটেল ডিড’ তুলে দেওয়া হবে। এর ফলে পরিবারগুলি যে জমিতে বসবাস করছেন তার মালিকানা পেয়ে যাবেন। ২০১৯ সালে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন, বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের হাতে কলোনির জমির […]
৬৪ তেই চাঁদের দেশে চন্দ্রমনি।
তরুণ মুখার্জি, ১৪ সেপ্টেম্বর:- রিষড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কো-অর্ডিনেটর চন্দ্রমণি সিং স্বল্প রোগ ভোগের পর আজ কলকাতার পিজি হাসপাতালের পরলোকগমন করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র সহ অন্যান্য সহকর্মীরা। ১৯৯৫ সালে তিনি প্রথমবার কংগ্রেস প্রার্থী হিসেবে জয়লাভ করে পুরসভার কাউন্সিলর হন। পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে […]
ভাগাড় কাণ্ডের পুনরাবৃত্তি, চুঁচুড়ায় পচা মুরগির মাংস বিক্রির অভিযোগে ধৃত ১ ।
সুদীপ দাস, ১৮ জুন:- চন্দননগর কমিশনারেটে ভাগাড় কাণ্ডের পুনরাবৃত্তি। পচা মুরগির মাংস বিক্রির অভিযোগে ধৃত ১। ফুড ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযানে ধৃত ব্যবসায়ী। মুরগির মাংস যে পচা তা নিশ্চিত করেছেন ফুড ইনস্পেক্টর। চুঁচুড়ার খেরুয়া বাজারে ধৃতের দোকান থেকে উদ্ধার হয়েছে ৫৬ কেজি পচা মুরগি। মোট ২৬টি প্যাকেটে ওই মাংস রাখা ছিলো। পুলিশ […]








