হাওড়া ,১৯ মার্চ :- আজ থেকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে করোনা চিকিৎসায় কোয়ারান্টাইন কেন্দ্র চালু করা হচ্ছে।করোনা মোকাবিলায় ইতিমধ্যেই কোমর বেধে নেমেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। নেওয়া হয়েছে সতর্কতা। বেলেঘাটা আইডি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন সরকারি হাসপাতালগুলিকেও করোনা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। হাওড়াতেও সত্যবালা আইডি হাসপাতালকে বুধবার থেকে পুরোপুরি করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। এর পাশাপাশি হাওড়া জেলা প্রশাসন ও হাওড়া পুরসভার যৌথ উদ্যোগে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে কোয়ারান্টিন কেন্দ্র চালু করা হচ্ছে বলে জানা গেছে। জেলা প্রশাসন সূত্রের খবর, সেখানে আজ থেকে ১৫০ বেডের কোয়ারান্টাইন কেন্দ্র চালু হয়ে যাবে। এরজন্য গত কয়েকদিন ধরেই প্রস্তুতি নেওয়া হয়। ইতিমধ্যেই সেখানে বেড সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে গিয়েছে। স্টেডিয়ামের ভিতরে খেলোয়াড়দের বিশ্রামের যে ঘর রয়েছে সেখানেই কোয়ারান্টাইন কেন্দ্র খোলা হয়েছে। স্টেডিয়ামের ভিতরের অংশে জীবাণুনাশকের কাজ করা হয়েছে। পর্যাপ্ত পানীয় জল ও শৌচাগারের বন্দোবস্ত রাখা হয়েছে এখানে।
Related Articles
পঞ্চায়েতের আগে রাম-বাম জোট হুগলিতে।
সুদীপ দাস, ২৩ ডিসেম্বর:- হারিটে বিজেপির ঘোষিত পঞ্চায়েত ডেপুটেশান কর্মসূচীতে পা মেলালো হারিট অঞ্চলের স্থানীয় সিপিএমের কর্মীরা। এদিন সকাল ১১টা নাগাত হরপুর তেমাথা থেকে মিছিল করে বিজেপির মন্ডল সভাপতি অর্ঘ চক্রবর্তীর নেতৃত্বে বিজেপির স্থানীয় নেতাকর্মীরা ওই মিছিলে পামেলাতে এসে উপস্থিত হয় সিপিএমেরও স্থানীয় নেতাকর্মীরা। মিছিল যায় হারিদ পঞ্চায়েত পর্যন্ত এবং সেখানে বেশ কিছুক্ষন স্লোগান শটিং […]
দ্রোহের কার্নিভাল জেলাতেও।
হুগলি, ১৫ অক্টোবর:- দ্রোহের কার্নিভাল জেলায়। জুনিয়র ডাক্তারদের অনশন ও তাদের দাবির সমর্থনে কোলকাতার পাশাপাশি দ্রোহের কার্নিভাল করছেন চিকিৎসকরা। তাদের সমর্থনে পথে নেমেছে নাগরিক সমাজ। চুঁচুড়া ঘড়ির মোরে মিছিল করে ঢাক কাঁসর ঘন্টা উলুধ্বনির মধ্যে দিয়ে আর জি করের বিচার দাবী করা হয়। ইমামবাড়া জেলা হাসপাতালে দুইদিন বারো ঘন্টা করে অনশন ও কর্মবিরতি করার পর […]
টেট পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি হাওড়াতেও। পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখলেন আধিকারিকরা।
হাওড়া, ১০ ডিসেম্বর:- রবিবার রাজ্যে টেট পরীক্ষা। অন্যান্য জেলার মতো হাওড়াতেও এই পরীক্ষা হচ্ছে। হাওড়ায় পরীক্ষাকেন্দ্র মোট ৩৮টি। পরীক্ষা দেবেন ১৯,৫৬২ জন। পরীক্ষা যাতে সুষ্ঠভাবে হয় তারজন্য প্রশাসনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দু’জন অফিসার পদমর্যাদার পুলিশ ও আরও ছয়জন পুলিশ কর্মী থাকবেন। এছাড়া দুটি কিংবা তিনটি পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন […]









