হুগলি, ১৭ মার্চ :- তৃণমূল পরিচালিত পৌরসভায় কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ বিজেপির। পৌর ভোটের মুখে এই নিয়ে আন্দোলনের যাওয়ার হুমকি তাঁদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি-চুঁচুড়া পৌরসভায়। পুরসভা সূত্রে খবর এই পুরসভার মোট ৭৬টি খালি পদের জন্য নিয়োগপত্র ছাড়া হয়। ৯জন পিওন এবং ৬৭জন মজদুর পদের জন্য গত ১লা মার্চ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০০০ পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসে চুঁচুড়া শহরে। শহরের মোট ৭টি কেন্দ্রে পরীক্ষাও হয়। গত ৪ঠা মার্চ ভাইবার জন্য ৪১৩ জনের একটি তালিকা পৌরসভার ওয়েবসাইটে বের হয়। অভিযোগ ৪ তারিখেই আরও একটি তালিকা প্রকাশ পায় ওই সাইটে যেখানে ৬ জনের নাম অতিরিক্ত ছিলো। এতেই শেষ নয় দু’দিন পর অর্থাৎ ৬ই মার্চ প্রথম তালিকার তুলনায় অতিরিক্ত ২০জনের রোল নাম্বার যুক্ত হয়ে আরও একটি তালিকা প্রকাশ পায়।
এই খবর প্রকাশ্যে আসতেই পুরসভার অন্দরে তোলপাড় শুরু হয়। বিজেপির দাবি আজ অবধি কোন সরকারী পরীক্ষায় ভাইবার জন্য দু’বার তালিকা প্রকাশ হয়নি। এথেকেই পৌরসভার এই নিয়োগে অ-স্বচ্ছতা ও দুর্নীতি স্পষ্ট। তৃণমূল পয়সার বিনিময়ে অতিরিক্ত পরীক্ষার্থীর নাম প্রকাশ করেছে। স্বচ্ছভাবে নতুন করে পরীক্ষার দাবীতে আমরা আন্দোলনে নামবো। বিষয়টি জানাজানি হতে চোখ কপালে উঠেছে নিয়োগের পরীক্ষায় বসা চাকুরীপ্রার্থীরাও। তাঁরাও চায় আবার নতুন করে পরীক্ষা হোক।Related Articles
করোনা নিয়ন্ত্রণে থাকলেই আগামী ডিসেম্বরেই হতে চলেছে রাজ্যের শতাধিক পৌরসভার ভোট।
কলকাতা, ৩০ অক্টোবর:- কোভিডের সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে থাকলে আগামী ডিসেম্বর মাসেই হতে চলেছে রাজ্যের শতাধিক পুরসভায় নির্বাচন। এবার স্পষ্ট ভাবে সেই ইঙ্গিত দিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পুরনিগমের বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে ফিরহাদ বলেন, ‘গত বছর যাবতীয় প্রস্তুতি নিয়েও কোভিডের জন্যই পুরভোট করতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। পুজোর পর কোভিড সংক্রমণ সামান্য বেড়েছে, […]
পুজোর আগে বিপুল পরিমাণ শব্দবাজি ও বাজি তৈরির উপকরণ বাজেয়াপ্ত হুগলিতে।
হুগলি, ১ অক্টোবর:- দুর্গাপুজোর আগে জেলায় এই প্রথম বিশাল পরিমান শব্দবাজি সহ শব্দবাজি তৈরির উপকরণ বাজেয়াপ্ত করল চন্ডিতলা থানা। গোপনসূত্রে খবর পেয়ে চন্ডিতলা থানার ইন্সপেক্টর জয়ন্ত পালের নেতৃত্বে রাতের অন্ধকারে চন্ডিতলা থানার খরসরাই-বেগমপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বাজি ও বাজি তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে দুই কুইন্টাল অবৈধ বাজি, সোরা (PBC) […]
সিএএ লাগু হতেই মতুয়াদের উৎসব হুগলিতেও।
হুগলি, ১১ মার্চ:- মতুয়া মহাসঙ্ঘের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে মিছিল বের করা হয়। কোদালিয়া, রবীন্দ্রনগর, সুকান্তনগর এলাকায়। জয়ডঙ্কা বাজনা সহযোগে ভক্তরা সঙ্ঘের ব্যানার নিয়ে মিছিল করেন। কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানান। মতুয়া মহাসঙ্ঘের হুগলি জেলা সভাপতি নির্মল বিশ্বাস বলেন, আমাদের দীর্ঘদিনের লড়াই ছিল মতুয়া যারা উদ্বাস্তু তারা যেন নাগরিকত্ব পায়। আজ সিএএ লাগু হওয়ার মধ্যে […]









