হুগলি,৮ মার্চ:- উত্তরপাড়া মাখলা হাই স্কুল মাঠে পালিত হলো একটু অন্যরকম বসন্ত উৎসব।দোল উৎসব উপলক্ষে রাজ্যবাসী মেতে উঠেছে বসন্ত উৎসব পালনে।কিন্তু এদিন উত্তরপাড়া মাখলা হাই স্কুল মাঠে বসন্ত উৎসব পালন করলো লুই বেল মেমোরিয়াল স্কুলের দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা।প্রায় ৯০ জন ছাত্র ছাত্রী এদিন বসন্ত উৎসবে যোগ দেন।তারা গান গেয়ে আগত মানুষদের মন জয় করে নেয়।দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের নিয়ে এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী খোকন ভূঁইয়া জানান যে এমনিতে মানুষতো বসন্ত উৎসব পালন করেনই কিন্তু দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা এই উৎসবে যোগ দিয়ে খুবই খুশি,তারা হয়তো চোখে দেখতে পায়না কিন্তু মনের চোখ দিয়ে দেখা ও আনন্দ করার ইচ্ছা তাদেরও থাকে তাই আজ এই উদ্যোগ।
Related Articles
টিটাগড়ে বিস্ফোরণের জেরে উড়ল ঘরের চাল,ভেঙে পড়ল দেওয়াল,মৃত এক,জখম এক
ব্যারাকপুরঃ, ২১ এপ্রিল:- রাত পোহালেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে নির্বাচন। তার আগেই শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় একের পর এক বোমাবাজির ঘটনা ঘটে চলছে। তবে সবচাইতে ভয়াবহ ঘটনাটি ঘটেছে রহড়া থানার টিটাগড়ের জিসি রোড সংলগ্ন খাটাল পাড়া এলাকায়। যদিও এলাকাটি খড়দহ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। অভিযোগ,মঙ্গলবার গভীর রাতে ওই এলাকার একটি ক্লাব ঘরে হাটাৎই তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের […]
টানা ২ দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের জেরে অসুবিধায় গ্রাহকরা।
আরামবাগ, ১৬ ডিসেম্বর:- টানা ২ দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। ১৬ ও ১৭ই ডিসেম্বর রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদেই এই ২ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়। সারা দেশের পাশাপাশি আরামবাগেও ব্যাঙ্ক কর্মীরা রাস্তায় নেমে ব্যাঙ্ক ধর্মঘট পালন করে। এই ২ দিনের ধর্মঘটের জেরেই আবারও বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা। […]
ফের তৃনমূল কংগ্রেসে ভাঙ্গন দিনহাটায় , বিজেপিতে যোগ দিল ২৫টি পরিবার
কোচবিহার, ৩০ নভেম্বর:- ফের তৃনমূল কংগ্রেসে ভাঙ্গন ধারা অব্যাহত দিনহাটায়। এদিন দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের চান্দেরকুটি এলাকায় এক সভার মধ্য দিয়ে ২৫টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা সুধাংশু কুমার রায়। এদিন ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুধাংশু রায় ছাড়াও […]







