কলকাতা,৩ মার্চ:- মঙ্গলবার সন্ধ্যায় তুমুল ঝড় বৃষ্টিতে কলকাতা থেকে বাগডোগরা গামী একটি বিমানের উইন্ডশীল্ড ভেঙে যায় ।কিন্তু বিমান চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমানটির ১৭১ জন যাত্রী। রাজ্যের পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস যাত্রীহিসেবে ছিলেন বিমানটিতে। জানা গেছে এদিন বিকেল চারটে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা পথে একটি বেসরকারি বিমান যাত্রা শুরু করে। বিমানটি যখন মাঝ আকাশে হঠাৎই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয় । কিছুক্ষণের মধ্যেই বিমানের উইন্ড শিল্ড দেখা দেয ফাটল।় ফলে বিমানের যাত্রীদের মধ্যে শুরু হয় আতঙ্ক। এই সময় বিমানের পাইলট কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সঙ্গে যোগাযোগ করেন ।এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল এর অনুমতি নিয়ে অতি দ্রুততার সঙ্গে বিমানটিকে নিয়ে নিরাপদে কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করেন। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমানটি।হাঁফ ছেড়ে বাঁচেন বিমানের যাত্রীও কর্মীরা।
Related Articles
শুধু রাজনৈতিক দলই নয়,গরিব মানুষদের পাশে দাঁড়ালেন বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন।
তরুণ মুখোপাধ্যায় ,৩১ মার্চ:- সারা পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনার মতো ভয়াল মারণ ব্যাধি । মানুষ সম্পূর্ণ দিশেহারা । এই অবস্থায় সমস্ত মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসেছে। শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নয় দলমত নির্বিশেষে সাধারণ মানুষ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনগুলো এই কাজে ব্রতী হয়েছে রিষড়ার বিভিন্ন সংগঠনগুলি। ইতিমধ্য রিষড়া বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে […]
অনাড়ম্বর ভাবে পালিত হলো জগন্নাথ দেবের চন্দন উৎসব।
হুগলি,২৬ এপ্রিল:- ভিড় উপচে পরছে মন্দির চত্ত্বরে, চন্দন উৎসব চাক্ষুষ করতে সকাল থেকেই প্রচুর ভক্তের সমাগম হয়েছে, তিল ধারনের জায়গা নেই কোনো, হা.. প্রতিবারের এই ছবিটাই দেখা যেত হুগলির মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে। কিন্তু এবারে সে চিত্র আর নেই, সকাল থেকে নেই কোনো ভিড়, নেই কোন আরম্বর। তাই বিনা আরম্বরেই কোনো রকমে নম : […]
হাওড়ার কন্টেনমেন্ট জোন ঘুরে দেখলেন পুলিশ কমিশনার।
হাওড়া , ২৭ জুন:- মুখ্যমন্ত্রীর নির্দেশমতো ৩১ জুলাই পর্যন্ত বেড়েছে লকডাউনের মেয়াদ। এরপরই বৃহস্পতিবার ২৫ জুন থেকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলি সিল করে দিয়েছিল পুলিশ। হাওড়ায় কমিশনারেট এলাকায় ২৭টি কন্টেনমেন্ট জোনকে কড়া পুলিশি পাহারায় ঘিরে দেওয়া হয়। ওই সমস্ত এলাকার বাসিন্দাদের এলাকার বাইরে বের হওয়া বা বাইরে থেকে কারও এলাকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি […]






