কলকাতা,৩ মার্চ:- মঙ্গলবার সন্ধ্যায় তুমুল ঝড় বৃষ্টিতে কলকাতা থেকে বাগডোগরা গামী একটি বিমানের উইন্ডশীল্ড ভেঙে যায় ।কিন্তু বিমান চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমানটির ১৭১ জন যাত্রী। রাজ্যের পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস যাত্রীহিসেবে ছিলেন বিমানটিতে। জানা গেছে এদিন বিকেল চারটে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা পথে একটি বেসরকারি বিমান যাত্রা শুরু করে। বিমানটি যখন মাঝ আকাশে হঠাৎই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয় । কিছুক্ষণের মধ্যেই বিমানের উইন্ড শিল্ড দেখা দেয ফাটল।় ফলে বিমানের যাত্রীদের মধ্যে শুরু হয় আতঙ্ক। এই সময় বিমানের পাইলট কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সঙ্গে যোগাযোগ করেন ।এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল এর অনুমতি নিয়ে অতি দ্রুততার সঙ্গে বিমানটিকে নিয়ে নিরাপদে কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করেন। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমানটি।হাঁফ ছেড়ে বাঁচেন বিমানের যাত্রীও কর্মীরা।
Related Articles
মোহনবাগানের দীপ জ্জ্বেলে রাখতে মশাল ইস্টবেঙ্গলের।
সুদীপ দাস , ১১ জুলাই:- সোজাসাপটার খবরের জের , ২৪ ঘন্টার মধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে মোহনবাগানের উঠতি তারকার বাড়িতে ইস্টবেঙ্গল। দুই প্রধানের মাঠের লড়াইকে জিইয়ে রেখে বাস্তবের লড়াইতে জালে বল জড়িয়ে এগিয়ে গেলো ইস্টবেঙ্গল। লড়াই যে শুধুই মাঠে , মাঠের বাইরে একে অপরের পরিপন্থী নিজেদের শতবর্ষে তা আরও একবার প্রমান করলো লাল-হলুদ। মোহনবাগানের সামান্য ভাতা […]
আমতায় আলিয়া ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রকে খুনের অভিযোগ। পুলিশের পরিচয় দিয়ে আততায়ীরা।
হাওড়া, ১৯ ফেব্রুয়ারি:- শুক্রবার রাতে আলিয়া ইউনিভার্সিটির প্রাক্তন এক ছাত্রকে তিনতলার ছাদ থেকে ফেলে মারার অভিযোগ উঠলো। ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতা থানার সারদা দক্ষিণ খাঁ পাড়ায়। মৃত যুবকের আনিস খান (২৮)। আনিসের বাবা সালাম খানের অভিযোগ, শুক্রবার রাত ১টা নাগাদ পুলিশের পরিচয় দিয়ে আসা চারজন এসে ছেলেকে ডাকতে থাকে। একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ […]
প্রাথমিকে শূন্যপদ জানতে চেয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নতুন করে ৮৯ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণার পরদিনই প্রাথমিকে মোট শূন্য পদ জানতে চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিদ্যালয় শিক্ষা দফতরকে চিঠি দিয়েছে।প্রতিটি জেলার প্রাথমিক বিদ্যালয়ে কত সংখ্যক শিক্ষাক পদ শূন্য রয়েছে সেব্যাপের সংশ্লিষ্ট বিদ্য়ালয় পরিদর্শকদের কাছ থেকে রিপোর্ট নিয়ে জানাতে বলা হয়েছে ওই চিঠিতে। প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে […]








