হুগলি,২৮ ফেব্রুয়ারি:- রিষড়া ,ডানকুনিতে রুটমার্চ।চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বাহিনীর টহল শুরু হয়েছে।দিল্লীতে সংঘর্ষ থামাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।সেনা নামাতেও প্রায় তিন দিন দেরি করেছে সরকার।হুগলির যেসব এলাকায় এর আগে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে বা উত্তেজনা ছড়িয়েছে সেইসব এলাকায় আগেভাগেই বাহিনীর টহল শুরু করেছে চন্দননগর পুলিশ।কোনো প্ররোচনায় পা না দেওয়া, গুজবে কান না দেওয়া, সম্প্রীতি বজায় রাখার বার্তা দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।রিষড়া বাগখাল,মৈত্রীপথ সহ বিভিন্ন এলাকায় চলে টহল।
ডানকুনিতেও টহল দেয় পুলিশ র্যাফ।চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির জানান,দিল্লিতে যা ঘটেছে তা এখানে ঘটবে না।বাংলার মানুষ অনেক সচেতন এখানে সহনশীলতা অনেক বেশি।সামনেই দোল রামনবমীর মত উৎসব রয়েছে তাই বাহিনী নামিয়ে এরিয়া ডমিনেশন চলছে। কোনরকম সেনসিটিভ ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রস্তুত আছে পুলিশ। আইন-শৃংখলার কোনো অবনতি হবে না, হলে করা হাতে ব্যবস্থা নেয়া হবে।এক কোম্পানি আধাসেনা পুলিশ কমব্যাট ফোর্স ও র্যাফ দিয়ে চন্দননগর কমিশনারের সব থানা এলাকাতেই চলবে রুটমার্চ।নেতৃত্বে ছিলেন রিষড়া থানার অফিসার-ইন চার্জ প্রবীর দত্ত ওঅতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কৃষ্ণ মন্ডল।Related Articles
তৃতীয় ঢেউ প্রতিরোধে শিশুদের সুরক্ষায় স্বাস্থ্য দপ্তর বিভিন্ন হাসপাতালে বারো হাজার শয্যা ব্যবস্থা রাখার সিদ্ধান্ত ।
কলকাতা, ১৫ জুন:- করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ প্রতিরোধে শিশুদের সুরক্ষায় স্বাস্থ্য দপ্তর বিভিন্ন হাসপাতালে বারো হাজার শয্যা ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোন হাসপাতালে কত পি আই সি ইউ এবং কোথায় এস এন সি ইউ ইউনিট করা হবে তা নিয়ে দপ্তরের তরফে সব জেলা শাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকায় […]
মাস্ক না পড়ায় বহরমপুরে কড়া পদক্ষেপ পুলিশের।
মুর্শিদাবাদ , ২১ জুলাই:- মাক্স না পড়ে রাস্তায় বেড়ানোর জন্য পুলিশের হাতে আটক বহরমপুরে । আজ সকালে বহরমপুর থানার পুলিশ বহরমপুর শহরের জনবহুল এলাকা থেকে বেশ কিছু মানুষকে আটক করে । বারবার নানান ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন সর্বস্তরের মানুষেরা বারবার সচেতন করছে মাক্স পরে বাইরে বেরন। কিন্তু কোনো হেলদোল নেই বহরমপুর শহর […]
প্রজাতন্ত্র দিবসে শহর-সহ সমগ্র রাজ্যজুড়ে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা।
কলকাতা , ২৫ জানুয়ারী:- প্রজাতন্ত্র দিবসে শহর-সহ সমগ্র রাজ্যজুড়ে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। শহরের যে গুরুত্বপূর্ণ ভবনগুলি যথা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ফোর্ট উইলিয়াম, সেগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।এবার রেড রোডের কুচকাওয়াজ হবে দর্শকশূন্য শুধু নিমন্ত্রিতরাই থাকবেন। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা খতিয়ে দেখার জন্য পরিদর্শন করবে কলকাতার পুলিশ, উপস্থিত থাকবেন কলকাতা পুলিশের অন্য […]








