সুদীপ দাস,২২ ফেব্রুয়ারি:- পোলবায় পুলকার দুর্ঘটনায় শ্রীরামপুর ফেরী ঘাটের খুদে পড়ুয়া ঋষভ সিংয়ের মৃত্যুর ঘটনায় পুলকার মালিক শেখ শামিম আখতার ও চালক পবিত্র দাসের বিরুদ্ধে ৩০৮ ধারায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করে মামলা শুরু করে ছিল পোলবা থানার পুলিশ।শনিবার ভোর পাঁচটা নাগাদ ঋষভের মৃত্যুর পরেই ৩০৮ ধারার বদলে ৩০৪ ধারায় দুই অভিযুক্তের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা যোগ করার জন্য আদালতের কাছে আবেদন জানাবে হুগলি গ্রামীন পুলিশ।শুক্রবার পুলকার মালিক সামিম কে গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ চারদিনের পুলিশ হেপাজতে নেয়।পুলকার চালক পবিত্র দাসের এখনো কল্যানী হাসপাতালে চিকিৎসা চলায় পুলিশ তাঁকে দফায় দফায় জিঞ্জাসাবাদ করলেও গ্রেপ্তার করেনি। যদিও চিকিৎসকেরা তাকে সুস্থ বলে ছুটি দিলেই পুলিশ তাকে গ্রেপ্তার করবে।পুলিশ জানিয়েছে মামলায় দুই অভিযুক্তের বিরুদ্ধেই অনিচ্ছাকৃত খুনের মামলা রজু করার আবেদন করা হবে।সেক্ষেত্রে কার দোষ বেশি কার কম সেটা মামলার চার্জসিটের দেওয়ার সময়ে উল্লেখ করা হবে।তবে শামিম পবিত্র কে মুখোমুখি বসিয়ে জেরা করার বিষয়ে ইঙ্গিত দিয়েছে পুলিশ।একইসঙ্গে পুলিশ জানিয়েছে পুলকারের গতিবেগ ছিল অত্যন্ত বেশি।গাড়ির গতিবেগ যাতে বোঝা না যায় তারজন্য গাড়ির গতিবেগ মাপার কাঁটা লক করে দিয়েছিল চালক।এটা গুরুতর অপরাধ। এ দিন হুগলি গ্রামীন পুলিশ সুপার তথাগত বসু বলেন, দুর্ঘটনার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে ২৭৯,৩৩৭,৩৩৮,৩০৮ ধারায় যথাক্রমে বেপোরায়া গাড়ি চালানো,গাড়ি দুর্ঘটনায় যাত্রীদের আঘাত ও অনিচ্ছাকৃত খুনের চেষ্টার ধারায় মামলা করা হয়েছে।ছাত্র মৃত্যুর পর আমরা আদালতের কাছে ধৃতদের বিরুদ্ধে ৩০৮ বদলে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রজু করার জন্য আবেদন জানাব।
Related Articles
হাওড়ায় মুখ্যমন্ত্রীর পদযাত্রা।
হাওড়া , ১৫ মে:- হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বুধবার বিকেলে পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদযাত্রা শুরু হয়েছে ইছাপুর জলের ট্যাঙ্ক মোড় থেকে। এরপর কদমতলা, পাওয়ার হাউস, পঞ্চাননতলা রোড, জি টি রোড, ডবসন রোড, ড: অবনী দত্ত রোড ধরে পদযাত্রা শেষ হবে উত্তর হাওড়ার পিলখানা মোড়ে। শিবপুর, মধ্য […]
সারা দেশের পাশাপাশি পালিত হচ্ছে হুগলি শেওড়াফুলিতেও গণেশ বন্দনা।
তরুণ মুখোপাধ্যায়, ৮ সেপ্টেম্বর:- সারা দেশের পাশাপাশি পালিত হচ্ছে হুগলি শেওড়াফুলিতেও গণেশ বন্দনা। শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের উদ্যোগে পালিত হচ্ছে গণেশ দেবতার আরাধনা। এই উৎসবকে ঘিরে স্থানীয় এলাকায় খুশির হাওয়া।এ ব্যাপারে বলতে গিয়ে সুবীর ঘোষ জানান প্রতি বছরের মতো এবছরের আমরা গণেশ পূজার আয়োজন করেছি। এই উপলক্ষে বহু গণ্যমান্য বিশিষ্টজনেরা […]
রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে রদবদল।
কলকাতা , ২০ মে:- রাজ্য সরকার প্রশাসনিক স্তরে দুটি রদবদল করেছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সংঘমিত্রা ঘোষকে তার পুরনো পদে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন থেকে নারী ও শিশুকল্যাণ দপ্তরের সচিবের দায়িত্ব সামলাবেন। অপরদিকে আরও একজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক স্মারকি মহাপাত্রকে অর্থ দপ্তরের সচিব করা হয়েছে। Post Views: 407








