কলকাতা,৪ ডিসেম্বর:– প্রশাসনের সমস্ত কাজে ই গভর্নেন্স চালু করার লক্ষ্যে আরো একধাপ এগোল নবান্ন। এখন থেকে রাজ্য সরকারি কর্মীদের ছুটির আবেদন জানানোর পদ্ধতি ও অনলাইনে নিয়ে আসা হচ্ছে।ক্যাজুয়াল লিভ ছাড়া এখন থেকে রাজ্য সরকারি কর্মীদের যেকোনো ছুটির আবেদন অনলাইনে জানাতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। ই-গভর্নেন্স চালু করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।এব্যাপারে সেরাজ্যের সরকারের সাফল্য কেন্দ্রের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে নিয়েছে।রাজ্য সরকারি দপ্তরের কাজকর্ম কম্পিউটার নির্ভর করার ক্ষেত্রে ই–সার্ভিস বুক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তারই অঙ্গ হিসেবে এবার থেকে ছুটিছাটার বিষয়ও চলে আসবে অনলাইনের আওতায়। ক্যাজুয়াল লিভ ছাড়া আর সমস্ত ছুটির আবেদন করতে হবে অনলাইনেই। কিছু দিনের মধ্যেই হার্ড কপির ব্যবহার অবসান হতে চলেছে। যদিও এখনই পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। যতদিন না নতুন বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, ততদিন পুরোনো পদ্ধতিতেই আবেদন করতে হবে। তবে পাঁচ নভেম্বরের পর ক্যাজুয়াল লিভ ছাড়া অন্য কোনও ছুটির আবেদন করিনি বা পাঁচ নভেম্বরের পরের ক্যাজুয়াল লিভ বাদে অন্য ছুটির আবেদন কেবল এইচআরএমএস–এর মাধ্যমেই করেছি বলে অনলাইনে ‘স্বীকারপত্র’ জমা দিতে বলা হয়েছে কর্মীদের। এছাড়াও যে সব কর্মীর কোনও কোনও আবেদন আটকে পড়ে রয়েছে বা জমা করা যায়নি বা হারিয়ে গিয়েছে, এমন ক্ষেত্রে ই–সার্ভিস বুক চালু হলেও আবেদন জমা করা যাবে। ই–সার্ভিস বুক চালু হলেও এই আবেদন ১৫ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে। ই–সার্ভিস বুক চালু হলে রাজ্য সরকারি কর্মীদের আর সার্ভিস বুক হারানোর ঝক্কি বা দুশ্চিন্তা নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন কারণে সার্ভিস বুক নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার ফলে সরকারি কর্মীদের অবসর পরবর্তী সুবিধা পেতে সমস্যা হয়েছে। দেরি হয়েছে পেনশন পেতে। অনলাইন সার্ভিস বুকের কাজ সেই কারণেই। ই-সার্ভিস বুক বা অনলাইন সিস্টেম অফ ম্যানেজমেন্ট অফ সার্ভিস বুক চালু হলে এই সমস্যাগুলির সুরাহা হবে।Related Articles
প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে জেলা জুড়ে বেজে উঠল কাসর ঘন্টা, উলুধ্বনি , শঙ্খধ্বনি।
হুগলি , ২২ মার্চ:- সারা ভারতবর্ষের সাথে নরেন্দ্র মোদির ডাকে হুগলি জেলা জুড়ে এই জনতা কার্ফুতে সারা দেবার পর এবার আরও একটি কর্মসূচি তে সারা দিল দেশবাসী সহ জেলাবাসী।নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী ঘড়ির কাঁটায় বিকেল ৫ টা বাঁচতেই জেলার বিভিন্ন প্রান্তে দেখা গেছে বাড়ি থেকে বেড়িয়ে সাধারণ মানুষ কাশি ঘণ্টা বাজাতে।জেলার বিভিন্ন জায়গায় […]
অসুস্থ আশির দশকের ইস্টবেঙ্গল তারকা ! ভর্তি হাসপাতালে ।
স্পোর্টস ডেস্ক , ২ অক্টোবর:- গুরুতর অসুস্থ ফুটবলার মজিদ বাসকর। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে খুররামশায়ারের স্থানীয় এক হাসপাতালে ভরতি করা হয়েছে। পরিবার সূত্রের খবর, বুকে ব্যাথা থাকলেও করোনা আক্রান্ত নন মজিদ। প্রাথমিক চিকিৎসার পর আগের তুলনায় এখন অনেকটাই স্থিতিশীল তিনি। করোনা তাঁকে স্পর্শ করতে না পারলেও বয়সের কারণে নানা সমস্যায় ভুগছেন ‘আশির […]
৬০ টনের লৌহরথ টান দিতে জনতার ঢল চন্দননগরে।
হুগলি, ২৭ জুন:- চন্দননগরে আজ অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথদেবের শুভ রথযাত্রা। ভোর থেকে লক্ষীগঞ্জ বাজার চত্বর এবং রথতলা এলাকায় শুরু হয় পূজা-আচ্চা। সকাল ৮টায় বহু ভক্তের অংশগ্রহণে রথের প্রথম টান দেওয়া হয়। এরপর দুপুর ৩টা থেকে তালডাঙ্গা অভিমুখে শোভাযাত্রা ও শ্রীহরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে গোটা চন্দননগর। রথযাত্রার এই সুদীর্ঘ ঐতিহ্য শুরু হয় […]







