হাওড়া, ১৬ অক্টোবর:- কুষ্ঠ হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে খাদ্যদ্রব্য, জামাকাপড় বিতরণ করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শারদোৎসব উপলক্ষে সকলকে বিজয়ার শুভেচ্ছা জানাতে শনিবার সকালে শিবপুরের লঞ্চঘাট সংলগ্ন কুষ্ঠ হাসপাতালে পৌঁছে যান মন্ত্রী। সেখানে হাসপাতালের আবাসিক ও বহির্বিভাগের রোগীদের নানাবিধ খাদ্যদ্রব্য, ফল, পোশাক প্রদান করেন তিনি।
শনিবার একাদশীর সকালে কুষ্ঠ হাসপাতালের রোগীদের হাতে ওই উপহার তুলে দেন তিনি। সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে এদিন তিনি হাসপাতালের মহিলাদের শাড়ী ও কম্বল এবং পুরুষদের জামা ও কম্বল তুলে দেন। এছাড়াও তাঁদের হাতে খাদ্যদ্রব্য তুলে দেন তিনি। প্রতি বছরই ওই হাসপাতালে আসেন তিনি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৃষ্টিধর ঘোষ, সুশোভন চট্টোপাধ্যায়, মৃণাল দাস, নিলয় ঘোষাল প্রমুখ নেতৃবৃন্দ।






