কলকাতা,১৭ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষা কথা মাথায় রেখে বিশেষ পরিবহন ব্যবস্থা করলো রাজ্য সরকার। সোমবার বিধানসভায় এই কথা জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, সরকারি বাস পর্যাপ্ত থাকবে রাস্তায়। কোন ছাত্র-ছাত্রী রাস্তায় থাকলে তাদের নির্দিষ্ট রুটের বাসে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী। মোটর ভেহিকেল এর আধিকারিকদের রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Related Articles
কমিশনের জারি করা নিষেধাজ্ঞা পার হওয়ার পর আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাথাভাঙ্গা যাচ্ছেন।
কলকাতা , ১৩ এপ্রিল:- নির্বাচন কমিশনের জারি করা নিষেধাজ্ঞার সময়সীমা পার হওয়ার পর আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাথাভাঙ্গা যাচ্ছেন। সেখানে হাসপাতালে গিয়ে তিনি ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে জখম আহতদের দেখতে যাবেন বল তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য গত শনিবার রাজ্যের চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু […]
বিভাসের সমর্থনে হাওড়ায় বিক্ষোভ।
হাওড়া , ৬ মার্চ:- ক্রিকেটার মনোজ তিওয়ারির নাম হাওড়ার শিবপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষণা হতেই গতকাল শুক্রবার হাওড়ার শিবপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা বিভাস হাজরার সমর্থনে পোস্টার দেখা গিয়েছিল। এরপর আজ শনিবার সকালে মনোজ তিওয়ারিকে বহিরাগত আখ্যা দিয়ে স্থানীয় তৃণমূল নেতা বিভাস হাজরার সমর্থনে হাওড়ার শানপুর মোড়ে বিক্ষোভ দেখান কিছু মানুষ। মহিলারাও সামিল […]
কোচবিহারে দেহব্যবসার পর্দাফাঁস, আটক ৩।
কোচবিহার,২৭ জানুয়ারি:- কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্য থেকে যুবতীদের বাড়িতে এনে দেহ ব্যবসা চালানোর অভিযোগ উঠল দম্পতির বিরুদ্ধে। ওই ঘটনায় জেরে ২ যুবতী ১ বাড়ির মালিকের স্ত্রীকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২নং ব্লকের মহিষবাতান সংলগ্ন ডুমুরপাড়া এলাকায়। অভিযোগ, ওই এলাকায় ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই বহিরাগত যুবক-যুবতিদের আনাগোনা চলছিল। সেখানে দেহব্যবসা চলে বলে […]








