কলকাতা,১৭ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষা কথা মাথায় রেখে বিশেষ পরিবহন ব্যবস্থা করলো রাজ্য সরকার। সোমবার বিধানসভায় এই কথা জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, সরকারি বাস পর্যাপ্ত থাকবে রাস্তায়। কোন ছাত্র-ছাত্রী রাস্তায় থাকলে তাদের নির্দিষ্ট রুটের বাসে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী। মোটর ভেহিকেল এর আধিকারিকদের রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Related Articles
বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকীর প্রাক্কালে সরকার উন্নয়ন কর্তৃপক্ষ তৈরির কথা ঘোষণা করেছে।
কলকাতা , ২৪ সেপ্টেম্বর:- ঈশ্বরচ্ন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকীর প্রাক্কালে রাজ্য সরকার তার জন্মস্থান বীরসিংহ গ্রামের সার্বিক উন্নয়নে একটি উন্নয়ন কর্তৃপক্ষ তৈরির কথা ঘোষণা করেছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই উন্নয়ন কর্তৃপক্ষ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক পদাধিকার বলে ওই উন্নয়ন পর্ষদ এর সভাপতি হবেন। এছাড়া স্থানীয় সাংসদ বিধায়ক […]
যাত্রীদের জন্য আগামীকাল বহু প্রতীক্ষিত ইষ্ট ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশনের দরজা খুলে যাচ্ছে।
কলকাতা , ৩ অক্টোবর:- অতিমারীর আবহে সুখবর সেক্টর ফাইভের তথ্যপর্যুক্তি কর্মী সহ শহরের মেট্রো যাত্রীদের জন্য। আগামীকাল বহু প্রতীক্ষিত ইষ্ট ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশনের দরজা খুলে যাচ্ছে তাদের জন্য। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের ভূগর্ভের প্রথম স্টেশন হিসাবে ফুলবাগান আগামীকাল চালু হতে চলেছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভার্চুয়াল পদ্ধতিতে স্টেশনের উদ্বোধন করবেন বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। […]
লাল ও নীলবাতি গাড়ি কারা ব্যাবহার করতে পারবেন তার তালিকা প্রকাশ করলো পরিবহন দপ্তর।
কলকাতা , ২৩ জুলাই:- লাল ও নীল বাতির গাড়ি ব্যবহার করে প্রতারণা আটকাতে রাজ্য পরিবহণ দফতর এ ধরনের গাড়ি ব্যবহার নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় গাড়ির উপরে বাতি ব্যবহার করতে পারবেন এইরকম পদাধিকারীদের বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় মন্ত্রী আমলা সাংবিধানিক পদাধিকারী মিলিয়ে ১৪ ধরণের ব্যক্তিদের নাম রয়েছে যারা গাড়ির মাথায় […]






