হুগলি,১৬ ফেব্রুয়ারি:- রবিবার সন্ধ্যায় হুগলির শিয়াখালা দেশমুখ মোড়ে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন বারাসাত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য। তাদের গাড়ির সঙ্গে একটি ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদ্যুৎ বাবুর । তাঁর বয়স হয়েছিল ৫১। আহতদের চন্ডীতলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার ভাই ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন । পরিবার সুত্রে খবর প্রদ্যুৎ বাবুর ভাই ও হাসপাতালে মারা যান । প্রদ্যুৎ বাবু মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যাকে রেখে গ্যাছেন। জানা গেছে দুর্ঘটনায় আহত আরো দুই । আরামবাগ থেকে কলকাতার দিকে যাচ্ছিল প্রদ্যুৎ বাবুদের গাড়িটি। তৃণমূলের জনপ্রিয় নেতার মৃত্যুতে দলমত নির্বিশেষে বারাসত শহর শোকস্তব্ধ।
Related Articles
ডিস্ট্রিক্ট এনফর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। দুষ্প্রাপ্য পাখি ও খরগোশ পাচার করতে গিয়ে হাওড়া স্টেশন থেকে ধৃত দুই।
হাওড়া, ৩০ জুন:- হাওড়া স্টেশন থেকে পুলিশের হাতে ধরা পড়ল বন্যপ্রাণী পাচারকারী দুই যুবক। হাওড়া জিআরপি ডিস্ট্রিক্ট এনফর্সমেন্ট ব্রাঞ্চের হাতে ধরা পড়ে এরা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যে নাগাদ হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এদের। তাদের কাছ থেকে উদ্ধার হয় বিভিন্ন প্রজাতির পাঁচশোর বেশি পাখি এবং খরগোশ। রেল পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর […]
হুড খোলা গাড়ি নিয়ে প্রচার অভিযান শুরু করেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না
সিঙ্গুর, ৩ এপ্রিল:- সকাল থেকেই সরগরম সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল এবং সংযুক্ত মোর্চার সমর্থিত প্রার্থীদের ভোট প্রচারকে ঘিরে। এদিন সাত সকালে হুড খোলা গাড়ি নিয়ে প্রচার অভিযান শুরু করেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না তার সঙ্গে ছিলেন তার স্ত্রী করবি মান্না। খেলা হবে খেলা হবে ডিজেতে এই গান বাজতে থাকে। প্রচুর তৃণমূল কর্মী আজকের তার প্রচারের […]
জন্মদিনে যুবরাজকে দেখতে সকাল থেকেই কালীঘাটের বাড়িতে অনুগামীদের ভিড়।
কলকাতা, ৭ নভেম্বর:- জন্মদিনে সকাল থেকেই কালীঘাটের বাড়ির বাইরে অনুগামীদের ভিড়। তাঁদের প্রিয় যুবরাজ দাদাকে একবার দেখার। দেখা পেলে একবার চোখের দেখা, হাত মেলানো কিংবা একটা সেলফির আবদার। গত কয়েকর বছর ধরে ৭ নভেম্বর কালীঘাটে একই ছবি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ব্যানার-প্ল্যাকার্ড-কেক হাতে তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছেন দলীয় কর্মী-সমর্থকরা। তাঁদের […]









